মোহাম্মাদ সোহেল,টাংগাইলে প্রতিনিধি;
টাঙ্গাইলের ভূঞাপুরে উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে পাঠক প্রিয়”দৈনিক প্রতিদিনের কাগজ” পত্রিকার ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
সোমবার (৬ মার্চ) বিকেলে প্রিন্সিপাল ইবরাহীম খাঁ তোরণ সংলগ্ন বেগম রোকেয়া মার্কেটের রেস্তোরাঁয় ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে কেক কাটা, মিষ্টি বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে উপস্থিত ছিলেন দৈনিক সময়ের কাগজ প্রতিনিধি তরুণ কবি ও সাহিত্যিক
মোহাম্মাদ সোহেল,টাঙ্গাইল জেলা সেবক সংগঠনেন সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন, বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি তালুকদার রুবেল, দৈনিক গণকণ্ঠ পত্রিকার ভূঞাপুর উপজেলা প্রতিনিধি মাসুদুল হাসান, দৈনিক সরেজমিন পত্রিকার ভূঞাপুর উপজেলা প্রতিনিধি আরিফুল ইসলাম, দৈনিক পর্যবেক্ষণ পত্রিকার টাঙ্গাইল জেলা প্রতিনিধি শেখ রুবেল, শাহরিয়ার কবির ও মোঃ রাসেল প্রমুখ।
উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন, “দৈনিক প্রতিদিনের কাগজ” পত্রিকার স্টাফ রিপোর্টার আমিনুল ইসলাম।








