বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছী সদর উপজেলার চাকরাইল গ্রামে দু-দিনব্যাপী প্রতিবন্ধিতা সম্পন্ন ব্যাক্তিদের বিনামূল্যে মোবাইল থেরাপি ভ্যান ক্যাম্পিং, হুইল চেয়ার ও শিশু খাদ্য সামগ্রী বিতরন উদ্বোধন করা হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টায় চাকরাইল রিজওয়ান ক্লাবের সম্মেলন কক্ষে অপরাজিতা উন্নয়ন সংস্থা নওগাঁ জেলা শাখার আয়োজনে ৪জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার এবং একজন প্রতিবন্ধী ক্যান্সার রোগীকে নগদ ৫হাজার টাকা, ৫০জন প্রতিবন্ধীকে মোবাইল থেরাপি ভ্যান ক্যাম্পিং ও শিশুদের মাঝে বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় বিনামূল্যে হুইল চেয়ার, চিকিৎসা সেবা ও শিশুখাদ্য সামগ্রী বিতরন অনুষ্ঠানে অপরাজিতা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক লায়লা আর্যুম্যান বানু এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা সমাজসেবা উপ-পরিচালক নূর মোহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা এস,এম হুমায়ন কবির, বদলগাছী উপজেলা সমাজসেবা অফিসের হিসাব সহকারী রজতকান্ত গোস্বামী, অপরাজিতা উন্নয়ন সংস্থার সহ-সভাপতি শফিকুল আলমসহ চাকরাইল গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা
নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা মোঃ রবিউল ইসলাম নলডাঙ্গা(নাটোর) সংবাদদাতা নাটোরের নলডাঙ্গা থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনোয়ার জাহান...








