মোহাম্মাদ সোহেল,ভূঞাপুর:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ এর ৭মার্চে বক্তব্যে বলেছিলেন, আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমরা এ দেশের মানুষের অধিকার চাই। আজ থেকে এই বাংলাদেশে কোর্ট-কাচারি, আদালত-ফৌজদারি, শিক্ষাপ্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। গরিবের যাতে কষ্ট না হয়।ভাষণের শেষে তিনি পরোক্ষভাবে মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিলেন এবং বলেছিলেন- প্রত্যেক গ্রামে, প্রত্যেক মহল্লায় আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোল এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আর-ও দিব এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাল্লাহ্। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু তৎকালীন পাকিস্তানি শাসকদেরকে ভয় না পেয়ে সাহসিকতার সঙ্গে রেসকোর্স ময়দানে জনতার উদ্দেশে এক ঐতিহাসিক ভাষণ প্রদান করেন।সেই ঐতিহাসিক ১৯৭১ এ-র ৭মার্চের সরেন।
মঙ্গলবার (৭মার্চ) সকাল ১০টা সময় উপজেলা চত্বরে উপজেলা প্রশাসন কৃর্তক আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উপলক্ষে,পুলিশ প্রশাসনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, অনুষ্ঠিত হোয়েছে।
ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বেল্রাল হোসেন এর সভাপতিত্বে উপজেলা প্রকল্প বাস্তবায়ন পরিচালক মোঃ জহিরুল ইসলাম এর মঞ্চ সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি করা হয় গোপালপুর ভূঞাপুর এর এমপি তানভীর হাসান ছোট মনির কে।
আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তামান্না রহমান জ্যোতি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সোবাহান, ভূঞাপর থানা অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা ড: হুমায়ুন কবির, উপজেলা চেয়ারম্যান নার্গিস আক্তার,উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নূর মিনি,আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহ আলম প্রামানিক, ফলদা ইউপি চেয়ারম্যান সাইদুল ইসলাম দুদু , ভুয়াপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফুল হক আরজু মোঃআব্দুল মান্নান খান কাউন্সিলর ও সভাপতি ৮নংওয়ার্ড আওয়ামী লীগ ও
আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।







