মোহাম্মাদ সোহেল,টাংগাইলে জেলা প্রতিনিধি;
(শুক্রবার ১০মার্চ) সকাল ১১টা সময স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর আয়োজিত,উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের চর-কয়রা ঈদগাঁ মাঠে,বাগবাড়ী (বাসষ্ট্যান্ড)-নিকরাইল জিসি রুহুলী সড়ক উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন উদ্বোধন হয়েছে।
গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগ এ-র সাধারণ সম্পাদক ও গোবিন্দাসী ইউপি চেয়ারম্যান,দুলাল হোসেন চকদারের সভাপতিত্বে,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন( টাঙ্গাইল-০২) গোপালপুর-ভূঞাপুরের আসনের সংসদ সদস্য,তানভীর হাসান ছোট মনির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ বেল্লাল হোসেন।
ভূঞাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নূর মিনি।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিনাহজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল হক আরজু,অলোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক।
ভিত্তি প্রস্তর স্থাপন উদ্বোধন শেষে এমপি তানভীর হাসান ছোট মনির ঈদগাঁ মাঠ উন্নয়নের জন্য এক লক্ষ টাকা অর্থ সহযোগিতা প্রদান করেন ও বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরে বক্তব্য রাখেন ।







