আতংকিত এলাকাবাসী-
বদলগাছীতে ব্লকের নিচে শুকনো নদীতে ড্রেজিং করে বালু উত্তোলন হুমকীর মুখে বাঁধ
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃÑ নওগাঁর বদলগাছীতে ছোট যমুনা নদীর দোনইল বাঁকে ব্লক দিয়ে নির্মিত সংরক্ষিত ঝুকিপূর্ন বাঁধের নিচে শুকনো নদীতে অবৈধভাবে ডেজিং করে বালু-মাটি উত্তোলনের অভিযোগ উঠেছে ক্ষমতাধর বালু মহাল ইজারাদারের বিরুদ্ধে। সংরক্ষিত বাঁধের নিচে ৪০/৫০ ফুট গভীর করে বালু তোলাই হুমকীর মুখে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, আতঙ্কিত হয়ে পড়েছে এলাকাবাসী। সোমবার তথ্য সংগ্রহকালে বাঁধের নিচে শুখনো নদীতে দেখা যায় বিশাল আকৃতির গর্ত। গর্তের এক পাশে স্থানীয় এক ব্যক্তি জাল দিয়ে মাছ ধরে। পাশেই ছিল একজন মহিলা তারা জানায় বাঁধের নিচে এই বিশাল গর্ত বর্ষা মৌসুমে শুধু বাঁধ হুমকীর মুখে পড়বে শুধু তা নয় এলকাবাসীর জন্য ও কাল হয়ে দাড়াবে। অর্ধশতাধীক গ্রামবাসী জানায় বারবার বাঁধা দিয়ে কোন লাভ হয়নি। দোনইল বাঁকে ভাঙ্গন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ড প্রায় এক কিলোমিটার ব্লক দিয়ে বাঁধ সংরক্ষন করেছে। তার পরেও বর্ষা মৌসুমে নদী ভরে গেলে এই বাঁকে বাঁধ হুমকীর মুখে পড়ে এবং এলাকাবাসী রাত জেগে পাহারা দেয় এ বাঁধে। বর্তমানে এই স্থানে শুকনো নদীতে ড্রেজিং করার ফলে বিশাল আকৃতির গর্তের সৃষ্টি হয়। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। কারন হিসাবে গ্রামবাসী জানায় দোনইল ছোট যমুনা নদীর বিশাল বাঁক। বর্ষা মৌসুমে নদী ভরে গেলে গভীর গর্তের কারনে যদি এখানে স্রোতের পাক হয় আর ভাংগন সৃষ্টি হয় তাহলে বাঁধ হুমকীর মুখে পড়বে।
কেন অবৈধভাবে সংরক্ষিত বাঁধের নিচে শুকনো নদীতে ড্রেজিং করে বালু তোলা হচ্ছে জানতে চাইলে ছোট যমুনা নদীর বালু মহাল ইজারাদার তপন কুমার মন্ডল জানায় সোমবার দিবাগত রাতে ড্রেজার মেশিন খুলে ফেলতে বলেছি। যথারিতি খুলে ফেলা হয়েছে।
এ বিষয়ে বালুভরা ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদার কালীপদ মালাকার এর সঙ্গে কথা বললে তিনি জানান আমি শুরুতেই এখানে বাঁধা দিয়েছি। বারবার নিষেধ করেছি শোনে না। কাল আবারও নিষেধ করেছি রাতেই খুলেছে ড্রেজার। এসিল্যান্ডকে না পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আলপনা ইয়াসমিন এর সঙ্গে মোবাইল ফোনে কথা বললে তিনি জানান নদীর সমস্যা নিয়ে নওগাঁ পানি উন্নয়ন বোর্ড কেন কোন ভূমিকা রাখেন না।
নওগাঁ জেলা পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী ফায়জুর রহমান এর সঙ্গে মোবাইল ফোনে কথা বললে দায়সারা উত্তর দিয়ে তিনি বললেন বিষয়টি নিয়ে ইউএনওর সঙ্গে কথা বলতে হবে। এছাড়া তিনি জোর দিয়ে জানতে চাইলেন তিনি বলেন আমি ২০ দিন হলো নওগাঁয় যোগদার করেছি।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







