পতিতালয় বা যৌনপল্লী নিয়ে তথ্যনির্ভর আলোচনা বাঙালি কমিউনিটিতে এখনো অনেকটা ট্যাবু। এই ট্যাবু ভাঙা প্রয়োজন।
সরকারি হিসেবে বর্তমানে বাংলাদেশে মোট ১৪টি যৌনপল্লি রয়েছে। ঢাকা,চট্টগ্রাম, বাগেরহাট, খুলনা,নারায়ণগঞ্জ,ফরিদপুর,রাজবাড়ি, টাঙ্গাইল, ময়মনসিংহ প্রভৃতি প্রত্যেক জেলায় এক বা একাধিক যৌনপল্লী রয়েছে। এদের মধ্যে একটায় একবার আমার যাওয়ার সৌভাগ্য হয়😷। তবে স্থানকাল উল্লেখ করছিনা। ছোটবেলা থেকে সিনেমায় দেখা/ উপন্যাসে পড়া চরিত্র হিসেবে যৌনকর্মীদের নিয়ে ব্যাপক কৌতূহল ছিলো। নিজ এলাকার এক বন্ধুকে সাথে নিয়ে দুরুদুরু বুকে প্রবেশ করি। উদ্দেশ্য ছিলো পুরো পল্লী ঘুরে দেখা। পরিব্রাজকদের মতো। ইবনে বতুতা কিংবা হিউয়েন সাং যেমন বাংলা ঘুরে দেখেন অনেকটা তেমন। কিন্তু বিধি বাম। ঢুকতেই দুজন যৌনকর্মী আমাদের শরীরী ভাষা দেখে বুঝে ফেলে যে আমরা সেখানকার নিয়মিত সেবাগ্রহীতা নই/একেবারেই নতুন । দুজনের শার্টের কলার ধরে টেনে হিঁচড়ে তাদের রুমে নিয়ে যায়। তাদের বারবার বলেও লাভ হয়না যে আমরা আসলে কৌতূহল নিবৃত্ত করতে এসেছি, যৌনকর্ম করতে নয়🙏। তাদের ভাষায় ‘ এখানে(যৌনপল্লীতে) কেউ কৌতূহলে আসেনা, প্রয়োজন মেটাতে আসে — আসছেন কাজ করেন, টাকা দিয়ে চলে যান’। পরে বহু কষ্টে দুইজন দুইশো টাকা করে মোট চারশো টাকা দিয়ে সেদিনের মতো তাদের হাত থেকে ছাড়া পাই।








