মোহাম্মাদ সোহেল (টাংগাইলে)জেলা প্রতিনিধি;
টাঙ্গাইলের এলেঙ্গা পৌর নির্বাচনের ফল প্রত্যাখান করে নির্বাচন কর্মকর্তাদের অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুর করেন বিক্ষুব্ধরা।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৫ রাউন্ড টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে পুলিশ।এতে পুলিশসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৬ মার্চ ) সন্ধ্যায় কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভার ভাবলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে এই ঘটনা ঘটে। এসময় পরাজিত কাউন্সিলর প্রার্থীর সমর্থকরা নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের গাড়ি ভাঙচুর করে।
প্রশান্ত কুমার সরকার যানান মেশিনে ত্রুটির কারণে ফলাফল দিতে দেরি হওয়ায় উত্তেজিত লোকজন কেন্দ্রের সামনে বিশৃঙ্খলার সৃষ্টি করে।পরে অন্য একটি প্রিন্টার দিয়ে ফলাফলের প্রিন্ট কপি নিয়ে আসার সময় পথে পরাজিত কাউন্সিলর প্রার্থীদের লোকজন রাস্তা অবরোধ করে।এসময় বিক্ষুব্ধ কারিরা ইটপাটকেল নিক্ষেপ করে। এতে পুলিশের কয়েকজন সদস্য আহত হয়।এছাড়া কয়েকটি গাড়ি ভাঙচুর করে।পুলিশ বাধ্য হয়ে আত্মরক্ষার্থে টিয়ার গ্যাস ও সাউন্ড গান নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে,পরিস্থিতি স্বাভাবিকে আনে।
কালিহাতী থানার উপপরিদর্শক (এসআই ) আল আমিন জানান,খবরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে কয়েক রাউন্ড টিয়ার গ্যাস নিক্ষেপ করার পর লোকজন ছত্রভঙ্গ হয়ে ঘটনাস্থল ত্যাগ করে।প্রথমে পরাজিত কাউন্সিলর প্রার্থীদের সমর্থকরা উপস্থিত হলেও পরে পরাজিত মেয়র প্রার্থীদের লোকজনও যোগ দেয়। তবে আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
এদিকে এলেঙ্গা পৌর আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র নুর এ আলম সিদ্দিকী নৌকা প্রতীকে ১৩ হাজার ৬১৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছে।নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী শাফী খান জগ প্রতীকে ৮ হাজার ৮০৫ ভোট পেয়েছেন।অপর স্বতন্ত্র প্রার্থী রেজিনা আখতার নারিকেল গাছ প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৬৪৯ ভোট। উপজেলা বিএনপির ও তার দল নির্বাচনে অংশ না নিলেও শাফী খান স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন। অপরদিকে রেজিনা আখতারও আওয়ামী লীগ দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহন করেন।
ঘাটাইলের সাগরদিঘি ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী চার হাজার ৪১৩ ভোট পেয়ে মোটরসাইকেল প্রতীকে নির্বাচিত হয়েছেন।মো. হাবিবুল্লাহ বাহার। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো.শহিদুল ইসলাম চশমা প্রতীকে তিন হাজার ৪৮০ ভোট পেয়েছেন। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হেকমত সিকদার ৩ হাজার ৪৪৪ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন। অপর স্বতন্ত্র প্রার্থী সাহাদৎ হোসেন সিকদার আনারস প্রতীকে পেয়েছেন ২ হাজার ৩৯২ ভোট।
নাগরপুরের ভাড়রা ইউনিয়নে চেয়ারম্যান পদে উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মো. আবুবকর ছিদ্দিক আনারস প্রতীক নিয়ে ৫ হাজার ৯৬৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো.রিয়াজ উদ্দিন তালুকদার নৌকা প্রতীকে তিন হাজার ৯৯৬ ভোট পেয়েছেন।







