আব্দুল কাদের, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি ঃ নওগাঁর বদলগাছীতে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রবিবার প্রত্যুষে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা আকন্দ বাবুল নেতৃত্বে বিএনপি ও সহযোগি সংগঠন স্মৃতিসৌধ প্রাঙ্গনে পুষ্পস্তবক অর্পন শেষে বিশেষ মোনাজাত করা হয়। এরপর দলীয় কার্যালয়ে সদর ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল হাসান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা আকন্দ বাবুল। অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ জাকির হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু, বিলাসবাড়ী ইউপি চেয়ারম্যান সাইদুল ইসলাম কেটু, সাইদুর রহমান প্রমুখ। এসময় উপজেলার ৮ ইউনিয়ন বিএনপি ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।







