সাহাব উদ্দিন রিটু,লামা(বান্দরবান):স্মার্ট বাংলাদেশ বির্নিমানে স্বপ্নসারথি হিসেবে মহান স্বাধীনতা দিবসে বান্দরবানের লামায় প্রধানমন্ত্রীর উপহার পেয়েছে মেধাবী শিক্ষার্থীরা। মাধ্যমিক ও সমমানের প্রতিটি বিদ্যালয় হতে ৬ জন করে উপজেলার ১৩টি বিদ্যালয়ের ৯ম থেকে ১০ম শ্রেণির রোল নং ১.২.৩ অর্জনকারী ৭৮ জন মেধাবী শিক্ষার্থীকে ৭৮টি ট্যাব প্রদান করা হয়েছে।যার লক্ষ হচ্ছে প্রধানমন্ত্রীর রুপকল্প ২০৪১ স্মার্ট বাংলাদেশ বির্নিমানে একধাপ এগিয়ে যাওয়া। হাতে ট্যাব পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। স্বপ্ন দেখেন আগামীর স্মার্ট বাংলাদেশ বির্নিমানের।
জনশুমারি ও গৃহগণনা ২০২১ প্রকল্প বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো’র সহযোগীতায় উপজেলা প্রশাসন ও পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস রবিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে শিক্ষার্থীদের মাঝে এসব ট্যাবলেট(ট্যাব) বিতরণ করা হয়।
উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপনের পাশাপাশি এলক্ষে পৃথক একটি অনুষ্ঠানে নির্বাহী কর্মকর্তা মো. মোস্তফা জাবেদ কায়সারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. মোস্তফা জামাল।অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিল্কী রাণী দাশ,তদন্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম,মেডিকেল অফিসার রেহেনা মজুমদার,পরিসংখ্যান কর্মকর্তা সাইফুল ইসলাম প্রমুখ।
ট্যাব বিতরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথি মোস্তফা জামাল বলেন,তোমাদের হাতে ট্যাব তোলে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী মহান স্বাধীনতা দিবসকে কেন বেঁচে নিয়েছেন এটি বুঝতে হবে।জাতির জনক শেখ মুজিবুর রহমানের ডাকে মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছিলাম।বঙ্গবন্ধুর সেই সোনার বাংলা গড়তে তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ বির্নিমানের যে স্বপ্ন দেখছেন তা বাস্তবায়নে স্বাধীনতার গৌরব বুকে ধারণ করে তোমরা এগিয়ে যাবে।
সংবাদ প্রেরক
সাহাব উদ্দিন রিটু,
লামা(বান্দরবান) প্রতিনিধি
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







