Sunday, September 20, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home আলোচিত নিউজ/ছবি

শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পেছনে আসলে কারা জড়িত ছিল? আর কেন তাঁঁকে হত্যা করা হয়েছিল?

admin by admin
March 28, 2023
in আলোচিত নিউজ/ছবি, ইসলাম ধর্ম, মতামত
Reading Time: 1 min read
1 0
A A
0
শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পেছনে আসলে কারা জড়িত ছিল? আর কেন তাঁঁকে হত্যা করা হয়েছিল?
0
SHARES
29
VIEWS
Share on FacebookShare on Twitter

শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডে কারা জড়িত ছিল তার প্রকৃত ইতিহাস জানতে হলে বঙ্গবন্ধুর শাসনামল নিয়ে একটু ধারণা থাকতে হবে।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধে স্বাধীন হওয়া বাংলাদেশ যুদ্ধের ক্ষতে চূর্ণ-বিচূর্ণ। ১৯৭২ সালের ১০ই জানুয়ারি শেখ মুজিবের আগমনে দেশের জনগণ আবেগ আর উল্লাসে আপ্লূত হয়ে পড়ে। মেজর ফারুক এ দিনটা নিয়ে বলেছিলেন-

বঙ্গবন্ধু মুক্তি পেয়ে বাংলাদেশে ফিরে আসায় আমরা (সেনাসদস্যরা) আবেগে কেঁদে দিয়েছিলাম।

কিন্তু স্বপ্নের বুদবুদ বেসামাল হয়ে পড়ে। সবার কেবল এক কথা- “দেশ স্বাধীন হয়েছে, অনেক যুদ্ধ করেছি। এবার কেবল চাই। গাড়ি চাই, বাড়ি চাই, টাকা চাই, চাকরি চাই। অথচ দেয়ার কেউ নেই।”

যুদ্ধের পর আমরা বাঙালিরা কাজ না করেই ফল লাভের জন্য অত্যুৎসাহী হয়ে পড়ি। ভালোবাসার নেতা শেখ মুজিব থেকে অনেক বেশি কিছু আশা করে অবশেষে স্বপ্নভঙ্গ হয় বাঙালিদের।

এদিক দিয়ে বঙ্গবন্ধুও দেশ শাসনে বেশ কিছু ভুল পদক্ষেপ গ্রহণ করেন। স্বজনপ্রীতি, আওয়ামী লীগের অনেক নেতাকর্মীর হম্বিতম্বিতে জনগণের জীবন দুর্বিষহ হয়ে পড়ে। আবার সমাজতান্ত্রিক কায়েমের জন্য বিভিন্ন রাজনৈতিক দল শুরু করে অগোছালো রক্তাক্ত সংগ্রাম। আইন শৃঙ্খলার চরম অবনতি ঘটে।

আইন শৃঙ্খলা ফিরিয়ে আনতে পদক্ষেপ নেন বঙ্গবন্ধু। তৈরি করেন মুক্তিবাহিনীর প্রাক্তন বেসামরিক সদস্যদের নিয়ে এক মিলিশিয়া বাহিনী। এর নাম দেন “রক্ষীবাহিনী”। আর এটাই হয়ে পড়ে মরণফাঁদ। রক্ষীবাহিনীর অস্ত্র, গোলাবারুদের চরম আধুনিকায়ন, উন্নত প্রশিক্ষণ আর সুযোগ সুবিধার জন্যে একে অনেকে “সেনাবাহিনীর বিকল্প” বলে অভিহিত করেন। স্বভাবতই, সেনাবাহিনীর জন্য খরচ কমিয়ে এরকম একটা মিলিশিয়া বাহিনীর আধুনিকায়ন অনেক সেনা কর্মকর্তা মেনে নিতে পারেননি। তাছাড়া, রক্ষীবাহিনী আইন শৃঙ্খলা ফিরিয়ে তো আনেনি, বরং গুম, হত্যা ও জনসাধারণের উপর অত্যাচার করে বিতর্কের জন্ম দেয়।

শেখ মুজিব সবকিছু ঠিক করার শেষ চেষ্টা হিসেবে একদলীয় সমাজতান্ত্রিক “বাকশাল” ব্যবস্থা চালু করেন। কিন্তু একটা ব্যাপারটাতে একটা বড় ফাঁক রয়ে যায়। অন্য সব রাজনৈতিক দলকে বাকশালে যোগ দিতে বলা হয়, অন্যথায় তাদের বিলুপ্ত করার ঘোষণা দেয়া হয়।

বাংলাদেশের বেশিরভাগ সমাজতান্ত্রিক দল ও ইসলামিক দল বাকশালে যোগ দেয়ার বিরোধিতা করে। যদিও আদর্শগত ভাবে এসব দল পরষ্পরবিরোধী, তবু মুজিব বিরোধিতায় এরা একত্রে মেতে ওঠে। বাংলাদেশবিরোধী “জামায়াতে ইসলামী”ও নতুন করে শুরু করে রাষ্ট্র ও মুজিববিরোধী ষড়যন্ত্র।

তবে মুজিব হত্যার মূল চালটা আসে সেনাবাহিনী থেকে। আগেই বলেছি, সেনাবাহিনীর সদস্যরা মুজিবের উপর অসন্তুষ্ট ছিল রক্ষীবাহিনী নিয়ে। এখন আবার বাকশাল প্রতিষ্ঠিত হওয়ার অর্থ হল- “মুজিব আমৃত্যু ক্ষমতায় থাকবেন এবং সুযোগ পেলেই সেনাবাহিনীকে বিলুপ্ত করে দিবেন”

যে যাই বলুক না কেন, মূলত এই কারণটাই মেজর ফারুককে প্রচণ্ড ভাবায়। দেশের পরিস্থিতি বেহাল দেখে ফারুক সিদ্ধান্ত নেয়- মুজিবকে হত্যা করতে হবে। এ কাজে সে সাহায্য নেয় তার ভায়রা ভাই মেজর রশিদের। মূল পরিকল্পনা তারা কাউকেই জানায় না। ছলেবলে ধীরে ধীরে আরো কিছু অফিসারকে তারা দলে ভিড়ায়। যেসব অফিসারের সাথে শেখ মুজিবের ব্যক্তিগত বিরোধ ছিল, তাদেরকে নিয়ে মেজর ফারুক-রশিদ গং ষড়যন্ত্রে লিপ্ত হয়।

চিত্রঃ মেজর রশিদ

চিত্রঃ মেজর ফারুক

মেজর রশিদ উপ সেনাপ্রধান জিয়াউর রহমানের সাথে মুজিব হত্যার ব্যাপারে সাহায্য চাইলে জিয়া বলেন-

আমি একজন সিনিয়র অফিসার হিসেবে এ ধরনের ঘটনায় নিজেকে জড়াতে চাই না, তবে তোমরা জুনিয়র অফিসাররা যদি এ কাজটি করতে চাও, তবে চালিয়ে যাও।

মুজিব হত্যার পর রাজনৈতিক অভাব পূরণের লক্ষ্যে মেজর রশিদ তৎকালীন বাণিজ্যমন্ত্রী খন্দকার মোশতাক আহমেদের সাথে যোগাযোগ করে। মোশতাক তাদের পরিকল্পনায় সম্মতি প্রদান করে এবং মুজিব হত্যার পর রাষ্ট্রপতির পদ গ্রহণে রাজি হয়।

মোশতাকের সাথে আমেরিকান অ্যাম্বাসির ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। উল্লেখ্য, ১৯৭১ সালে মোশতাক আমেরিকার সাথে আঁতাত করে বাংলাদেশের স্বাধীনতা বানচালের চেষ্টা করেছিল। বাংলাদেশে তৎকালীন আমেরিকান রাষ্ট্রদূত বোস্টার মুজিব হত্যার পরিকল্পনা জানতেন বলে সাংবাদিক লরেন্স লিফশুলজ দাবি করেন। লরেন্স আরো বলেন- মুজিব হত্যা ঢাকায় সি আই এর স্টেশন চীফ ফিলিপ চেরী মুজিব হত্যার পরিকল্পনায় অংশ নিয়েছেন। তার প্রমান পাওয়া যায়, ১৯৭৫ সালের ১৫ই আগস্ট মুজিব হত্যার পর যখন পুরো শহর খাঁ খাঁ করছে আতঙ্কে, তখন আমেরিকার পতাকা পতপত করে উড়িয়ে দূতাবাসের গাড়ি চলাচল করতে দেখা যায়।

অবশেষে ১৯৭৫ সালের ১৫ই আগস্ট, একদল সেনা সদস্যদের হাতে বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু সপরিবারে প্রাণ হারান।

চিত্রঃ সিঁড়িতে লুটিয়ে পড়া বঙ্গবন্ধুর মৃতদেহ।

এ হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল সেনাবাহিনীর কেবল দুটো ইউনিটের সৈন্য, যারা তাদের কমান্ডার ফারুক ও রশিদের কথা শুনতে বাধ্য ছিল। পুরো সেনাবাহিনীর আর কেউ এ হত্যাকাণ্ড নিয়ে জানত না। (জিয়াউর রহমান ও শাফায়াত জামিল বাদে, শাফায়াত জামিলও এ হত্যার ব্যাপারে আগে থেকেই জানতেন বলে প্রমাণ পাওয়া যায়)

আর হত্যাকাণ্ডের মূল হোতা ছিল মেজর ফারুক ও রশিদের নেতৃত্বে হাতেগোনা কয়েকজন জুনিয়র অফিসার, যেমন- মেজর ডালিম, মহিউদ্দিন, বজলুল হুদা, মেজর নূর প্রমুখ। রাজনৈতিক অঙ্গনে খন্দকার মোশতাক এবং সম্ভবত আমেরিকান দূতাবাস শেখ মুজিব হত্যার সাথে জড়িত ছিল।

Post Views: 738

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর

রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর

by admin
September 19, 2026
0
67

রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর শফিক বাবু,হাকিকুল...

জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে

জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে

by admin
September 19, 2026
0
71

জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে স্বাধীনতার পর বাংলাদেশের উচ্চশিক্ষার সুযোগ সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ১৯৯২...

জিন্নাহকে ঘিরে নতুন আবেগ: ইতিহাসের কোন পাঠ সামনে আসছে? মোঃআজিজুল হুদা চৌধুরী সুমন 

জিন্নাহকে ঘিরে নতুন আবেগ: ইতিহাসের কোন পাঠ সামনে আসছে? মোঃআজিজুল হুদা চৌধুরী সুমন 

by admin
September 17, 2026
0
22

বাংলাদেশে কোনো এক ঐতিহাসিক ব্যক্তিত্বকে নিয়ে নতুন করে আবেগ, প্রশংসা কিংবা রাজনৈতিক প্রচার দেখা দিলে প্রশ্ন তোলা অস্বাভাবিক নয়। বরং...

কোন সাংবাদিক এর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার ইখতিয়ার প্রেস ক্লাবের নেই

কোন সাংবাদিক এর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার ইখতিয়ার প্রেস ক্লাবের নেই

by admin
September 16, 2026
0
30

কোনো সাংবাদিকের বিরুদ্ধে সরাসরি আইনি ব্যবস্থা নেওয়া বা ফৌজদারি মামলা করার কোনো আইনি এখতিয়ার প্রেস ক্লাবের নেই। প্রেস ক্লাব হলো...

আল্লাহর শেখানো দোয়া

আল্লাহর শেখানো দোয়া

by admin
September 16, 2026
0
126

সকল ধর্মগ্রন্থে প্রার্থনা বা দোয়ার কথা বলা আছে ।  ধর্মগ্রন্থে লেখা আছে - ঈশ্বরের কাছে ক্ষমা চাও।  সেটা পড়ে, মানুষ...

রাজনীতি আমার কাছে কী – মোঃআজিজুল হুদা চৌধুরী সুমন 

রাজনীতি আমার কাছে কী – মোঃআজিজুল হুদা চৌধুরী সুমন 

by admin
September 16, 2026
0
24

রাজনীতি শব্দটা শুনলেই আমাদের চোখের সামনে কিছু পরিচিত মুখ ভেসে ওঠে। মিছিল, স্লোগান, পোস্টার, নির্বাচনের প্রচারণা, ক্ষমতার চেয়ার, সংসদ, বক্তৃতা—সব...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান September 20, 2026
  • রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা September 20, 2026
  • ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের September 20, 2026
  • অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ September 20, 2026
  • অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের September 20, 2026
  • অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন September 20, 2026
  • বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী September 19, 2026
  • কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল September 19, 2026
  • দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির September 19, 2026
  • পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব September 19, 2026
  • রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর September 19, 2026
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর September 19, 2026
  • মুক্তিযুদ্ধের সংগঠক হাজী আঃ রব প্রয়াণে জেএসএফ-বাংলাদেশ এবং বাংলাদেশ হিউম্যান রাইটস এর শোক প্রকাশ September 19, 2026
  • সন্দ্বীপের পণ্ডিতের হাটে শ্রমিক দলের নেতাকে গুলি September 19, 2026
  • নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা September 19, 2026
  • ১৪ দিন ধরে নিখোঁজ বনপাড়ার ব্যবসায়ী মাহাবুল আলম! September 19, 2026
  • নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান September 19, 2026
  • পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য September 19, 2026
  • গাইবান্ধায় সদর উপজেলায় জনগণের উদ্যোগে ঝিনিয়ার বিলে স্বেচ্ছাশ্রমে খাল খনন September 19, 2026
  • সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বিশ্বনাথে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত September 19, 2026
  • নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে দুই জনকে কারাদণ্ড প্রদান September 19, 2026
  • নলডাঙ্গায় যুবদলের উদ্যোগে মশক নিধন অভিযান September 19, 2026
  • নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ September 19, 2026
  • জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে September 19, 2026
  • গাইবান্ধা সদর উপজেলায় ৫নং বল্লমঝাড় ইউনিয়নের আয়োজনে ‘আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন September 18, 2026
  • নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু September 18, 2026
  • গুইমারা রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী September 17, 2026
  • রামগড় বিজিবির অভিযানে কয়লারমুখ সীমান্তে ভারতীয় গরু জব্দ September 17, 2026
  • মশা মারতে অনিয়মের অভিযোগ, ডিএসসিসিতে দুদকের অভিযান September 17, 2026
  • র‍্যাব আর র‍্যাব নয়, এখন এসআরবি September 17, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      September 20, 2026
      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      September 20, 2026
      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      September 20, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d