১৬ বছর পর আশরাফুলের সেই রেকর্ড ভেঙেছেন লিটন দাস। আজ বুধবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মাত্র ১৮ বলে দ্রুততম ফিফটির রেকর্ড গড়েছেন ড্যাশিং এই ওপেনার।
বেন হোয়াইটের বলে সিঙ্গেল নিয়ে ফিফটি পূর্ণ করেন লিটন। নতুন মাইলফলকে যেতে তার লাগল ১৮ বল। ফিফটির ইনিংসে লিটন হাঁকান পাঁচটি চার ও তিনটি ছক্কা।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম ফিফটির মালিক এতদিন ছিলেন মোহাম্মদ আশরাফুল। ২০০৭ সালে জোহানেসবার্গে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০ বলে সে রেকর্ড গড়েছিলেন তিনি।








