মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলার ১৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নবনির্বাচিত
চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ ডিসেম্বর)
সকালে চট্টগ্রাম সার্কিট হাউজে শপথ বাক্য পাঠ করা চট্টগ্রাম
জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।
শপথ গ্রহণ করেন উপজেলার ১ নং করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান
এনায়েত হোসেন নয়ন, ২ নং হিঙ্গুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান
সোনা মিয়া, ৩ নং জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল
করিম মাস্টার, ৪ নং ধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর
ভূঁইয়া, ৫ নং ওচমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুল হক, ৬ নং
ইছাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল মোস্তফা, ৭ নং কাটাছরা
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী হুমায়ুন, ৮ নং
দূর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম আবু সুফিয়ান
বিপ্লব, ৯ নং মিরসরাই সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুল আলম
দিদার, ১০ নং মিঠানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম, ১১
নং মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন, ১২ নং
খৈইয়াছরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুল হক জুনু, ১৩ নং
মায়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির আহমদ নিজামী, ১৪ নং
হাইতকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, ১৫
নং ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল কবির ফিরোজ, ১৬ নং
সাহেরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হায়দার চৌধুরী।
এসময় মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার মো. মিনহাজুর রহমান,
চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মাহবুব রহমান রুহেলসহ
আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত ১১ নভেম্বর মিরসরাইয়ের ১৬ টি ইউনিয়ন পরিষদ
নির্বাচনে ১৩ টি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত
প্রার্থীরা একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বীতায়
নির্বাহিত হন এবং বাকী ৩ টি ইউনিয়নে ভোটের মাধ্যমে আওয়ামী
লীগ মনোনীত প্রার্থীরা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন।
অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
কুমিল্লা: অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার...








