সাহাব উদ্দিন রিটু,লামা(বান্দরবান) প্রতিনিধি: ভাসমান মানুষ,অসহায়-দুঃস্থ, হকার,ভ্যান ও রিক্সা চালক রোজাদারদের কথা চিন্তা করে পবিত্র মাহে রমজানে বান্দরবানের লামায় মাসব্যাপী ইফতার বিতরণ করছে ছাত্রলীগ। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈশিং এমপি’র পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামালের সার্বিক সহযোগীতায় উপজেলা,পৌর,কলেজ ছাত্রলীগের উদ্যোগে প্রতিদিন বিকেল ৫টা থেকে ইফতার বিতরণ করা হয়। উপজেলা ছাত্রলীগের সভাপতি শহিদুল ইসলাম সাদ্দাম ,সাধারণ সম্পাদক মেহেদী হাসান রণি,পৌর ছাত্রলীগ সভাপতি মো. সুমন,সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম হেলাল,কলেজ ছাত্রলীগ সভাপতি সালাউদ্দিন ভুঁইয়া নাহিদ,সাধারণ সম্পাদক আরিফুর রহমানের নের্তৃত্বে মাসব্যাপী এই ইফতার বিতরণ করছে ছাত্রলীগ। শেষ রোজা পর্যন্ত এ বিতরণ কার্যক্রম চলবে বলে জানাগেছে।
জানাযায়,বাজারসহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ইফতার বিতরণ করছে ছাত্রলীগ। প্রতিদিন ১২০ থেকে ১৩০ জন মানুষের হাতে তারা ইফতার তুলে দিচ্ছে। ইফতার বিতরণের ১১তম দিনে পৌরসভার ৫ নং ওয়ার্ড লামারমুখ এলাকায় ইফতার বিতরণ করতে দেখা যায়।এমসয় অসহায়-দুঃস্থ,ভাসমান মানুষ,হকার,ভ্যান ও রিক্সা চালকদের ইফতার নিতে দেখা গেছে।ইফতার সামগ্রী হিসেবে সোলা,পিয়াজু,বেগুনী,খেজুর জিলাপি,পানি বিতরণ করা হয়। ইফতার হাতে পেয়ে খুশি এসব রোজাদার মানুষেরা।শেষ রোজা পর্যন্ত এ বিতরণ কার্যক্রম চলবে বলে জানান ছাত্রলীগ নের্তৃবৃন্দ।
উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা জামাল বলেন,রোজাদারদের জন্য এ উদ্যোগ চালিয়ে যাচ্ছি।প্রতিদিন ১২০ থেকে ১৩০জন মানুষকে আমরা ইতার করাচ্ছি।শেষ রোজা পর্যন্ত এ কার্যক্রম আমরা চালিয়ে যাব।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







