মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে রান্নাঘরের চুলার আগুন থেকে সূত্রপাত হয়ে পুড়ে অঙ্গার হলো ফরিদা পারভীন (৫০) নামের এক প্রতিবন্ধী নারী। সোমবার (১০ এপ্রিল) বিকাল সাড়ে ৩ টার দিকে উপজেলার ১৫ নং ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর গ্রামের করম আলী ভূঁইয়া বাড়ীতে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। নিহত ফরিদা ওই বাড়ীর মৃত শামসুল হকের কন্যা।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ফরিদা পারভীন শারিরিক প্রতিবন্ধী। বিয়ে না হওয়ার দরুন তিনি বাবার বাড়িতে ভাইয়ের ঘরে বসবাস করতেন। ঘটনার দিন বিকাল সাড়ে ৩ টার দিকে পাশ^বর্তী তার ভাইয়ের রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। এসময় ফরিদা ঘরের মধ্যে খাটের ওপর ঘুমানো অবস্থায় আগুনে দগ্ধ হয়ে মৃত্যুবরণ করে। ঘটনা জানাজানির পর মিরসরাই থানা পুলিশ ঘটনাস্থলে গেলে পরিবারের কারো কোন অভিযোগ না থাকায় একটি অপমৃত্যু মামলা দায়ের সিদ্ধান্ত নেয়।
নিহত নারীর ছোট ভাই আলী আজগর মজনু জানান, পাশের ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। আপা শারিরিকভাবে অক্ষম ছিলেন। সেজন্য আগুন লাগার পর ঘর হতে বাহির হতে পারেননি।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন জানান, দগ্ধ নারী শারিরিক প্রতিবন্ধী হওয়ার কারণে চুলা থেকে সমগ্র ঘরে আগুন ছড়িয়ে যাওয়ার পর ঘর থেকে বের হতে পারেননি। পরিবারের কারো কোন অভিযোগ না থাকায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







