Monday, November 23, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • মতামত
  • আইন/আদালত
  • করোনাভাইরাস
  • চাকরি
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • খেলা ধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • বিশ্ব
  • জাতীয়
  • বাংলাদেশ
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • /প্রবাসী খবর
  • আন্তর্জাতিক
  • সাংবাদিক/মিডিয়া
  • রাজধানী ঢাকা
  • প্রশাসন
  • ভারত/কলিকাতা
  • শিক্ষা
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • মতামত
  • আইন/আদালত
  • করোনাভাইরাস
  • চাকরি
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • খেলা ধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • বিশ্ব
  • জাতীয়
  • বাংলাদেশ
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • /প্রবাসী খবর
  • আন্তর্জাতিক
  • সাংবাদিক/মিডিয়া
  • রাজধানী ঢাকা
  • প্রশাসন
  • ভারত/কলিকাতা
  • শিক্ষা
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home /প্রবাসী খবর

রোজায় মঙ্গল শোভাযাত্রা নিয়ে নিউ ইয়র্কে প্রবাসীদের মাঝে চরম উত্তেজনা

admin by admin
April 13, 2023
in /প্রবাসী খবর, বিশেষ সংবাদ, বিশ্ব
Reading Time: 1 min read
1 0
A A
0
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on Twitter

ইমা এলিস/ বাংলা প্রেস, নিউ ইয়র্ক: 

পবিত্র রমজান মাসে মঙ্গল শোভাযাত্রাকে কেন্দ্র করে নিউ ইয়র্ক প্রবাসী বাংলাদেশিদের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে। গত দুই সপ্তাহ ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সর্বত্রই বইছে সমালোচনার ঝড়। অধিকাংশ প্রবাসীরা চাইছে ঈদের পরে ১লা বৈশাখের আয়োজন করা হলে সর্বস্তরের মানুষ তাতে অংশ গ্রহণ করতে পারবে। এবারে প্রায় ১৫টি সামাজিক সংগঠন জাকজমকপূর্ণভাবে বাংলা নববর্ষ পালনের উদ্যোগ নিয়েছে। এরমধ্যে বেশিরভাব সংগঠনেই বাংলা নববর্ষ পালনের দিন ধার্ষ করেছে ঈদের পর। শুধুমাত্র একটি সংগঠন ১৪ ও ১৫ এপ্রিল বাংলা নববর্ষ পালনের সাথে মঙ্গল শোভাযাত্রার ঘোষনা দিলে উত্তেজনা ছড়িয়ে পরে। এ ঘটনাটি এখন নিউ ইয়র্কে টক অব দ্য সিটিতে পরিণত হয়েছে। এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম বাংলা প্রেস।
সদ্য গঠিত এনআরবি ওয়ার্ল্ড ওয়াইড নামক একটি সংগঠন ১৪ এপ্রিল নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে এবং ১৫ এপ্রিল জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় মঙ্গল শোভাযাত্রা ও বৈশাখী মেলার আয়োজনের প্রচারণা চালালে প্রবাসীদের মাঝে বিরুপ প্রতিক্রিয়া দেখা দেয়। এরই মধ্যে তাদের বেশ পাঁচদফা মহড়াও অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে। আয়োজকরা এটাকে বলছে শতকন্ঠে বর্ষবরণ।
পবিত্র রমজান মাসে মঙ্গল শোভাযাত্রা না করার জন্য আয়োজক সংগঠনের কর্মকর্তাদের কাছে দাবি জানিয়েছেন নিউ ইয়র্কের বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা। কিন্তু তারা এসব দাবিকে কোন পাত্তাই দেয়নি। তাদের সিদ্ধান্তেই অনড় রয়েছে বলে জানা গেছে। তবে নিউ ইয়র্কের অন্যান্য সংগঠনগুলো ঈদের দিন কিংবা পরের সপ্তাহে বাংলা নববর্ষ পালনের ঘোষনা দিয়েছেন ইতোমধ্যে।
নিউ ইয়র্কের কমিউনিটির নেতৃবৃন্দরা কেউই নববর্ষ পালন কিংবা মঙ্গল শোভাযাত্রার কোনরকমের বিরোধিতা করেননি। তারা রমজানের পবিত্রতা বিনষ্টের আশঙ্কা করছেন। তারা দাবি করছেন এ আয়োজনটি এক সপ্তাহ পরে হলে প্রবাসীরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করতে পারতো। এর ফলে অনুষ্ঠানটি আরও সুন্দর ও সার্থক হতো। এ বিষয় নিয়ে বেশ কয়েকজন বাংলাদেশি কমিউনিটির নেতা আয়োজকদের সাথে যোগাযোগ করে ব্যর্থ হয়েছেন বলে জানা গেছে।
নিউ ইয়র্কসহ যুক্তরাষ্ট্রের শত শত বাংলাদেশি সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের নিজেরদের মন্তব্য ও যূক্তি তুলে ধরেছেন এর মধ্যে কামাল হোসেন মিঠু লিখেছেন-ক্যালেন্ডারের নিয়মতান্ত্রিক পরিবর্তনের কারনে পহেলা বৈশাখ এবং পবিত্র রমজান এবার একে অন্যের সঙ্গী হয়েছে।পহেলা বৈশাখ এই মাসে উদযাপন করা ঠিক হবে কি হবে না তা নিয়ে ঝগড়া কাইজ্জা শুরু হয়েছে। এই কাইজ্জা কিন্তু পহেলা বৈশাখের সাথে রমজান মাসের নয়। খেজুরের সাথে পান্তা ইলিশের নয়। এই কাইজ্জা মুসলমানের সাথে অন্য ধর্মানুসারীদেরও নয়।  দ্বন্দ বা কাইজ্জাটা বেঁধেছে বোকার সাথে বোকার। আর এতে ব্যাপক বিনোদিত হচ্ছে হাতেগোনা কিছু রগচটা ” আই ডোন্ট কেয়ার” বলে বৃদ্ধাঙ্গুলি দেখানো অতি বুদ্ধিসম্পন্ন এবং হীনমানসিকতা সম্পন্ন মানুষ।  আমি যখন ইফতারের দাওয়াত দেই সেই তালিকা শুধু মুসলমানের তালিকা নয়। সেই তালিকায় মোহাম্মদ যেমন থাকেন তেমনি সাহা, বড়ুয়া যোসেফ ও থাকেন। নির্দিষ্ট সময়ে সকলে মিলে ইফতার করি। কই সেখানে তো অন্য ধর্মানুসারী বন্ধুরা প্লেট নিয়ে আগে খেতে বসে যায় না! পূজা মন্ডপে জুতোটা তো খুলেই ঢুকি। এটি একজনের প্রতি আরেকজনের সহমর্মিতা। একটি বিশ্বাসের প্রতি আরেকটি বিশ্বাসের সম্মান জানানো।
পহেলা বৈশাখ উদযাপন হবে। আমরা সবাই যাবো। কারন এই উৎসব আমাদের সকলের। ভালো হতো, যদি ইফতারের সময়টিকে একটু বিবেচনায় রাখতেন আয়োজকরা। ইফতারের সময় সন্ধ্যে গড়িয়ে রাত। এর আগেই শেষ করা বা সাময়িক বিরতি দিলে কোন ক্ষতি হতো না। অনুষ্ঠানের মানও ক্ষুন্ন হতো না। বরং  আমাদের মুসলমান ভাইবোনেরা আনন্দিত হতেন এই ভেবে যে আয়োজকেরা তাদের ব্যাপারটিও মাথায় রেখেছেন। তারা নিজেদের আরো সম্পৃক্ত মনে করতেন। আবার যদি সব বছরের মতো পহেলা বৈশাখ রাত অব্দি উদযাপিত হয় তাতেও ক্ষুব্ধ হয়ে হইচই বাঁধানোর কিছু নেই। রমজান মাস সংযমের মাস,উপলব্ধির মাস। রমজান মাস আত্মশুদ্ধির মাস। এই মাসে মাথা গরম করে আজেবাজে কথা প্রচার ও অনুষ্ঠান বন্ধের দুরভিসন্ধি রমজানের ফজিলতকে আহত করে। ইদানিং লক্ষ্য করছি আরেক অদ্ভুত প্রতিযোগিতা শুরু হয়েছে। আধুনিক ও অসাম্প্রদায়িক প্রমান করার জন্য অযথা নিজ ধর্মকেই আঘাত করছি। ছোট করছি। অথচ ধর্ম পালনকারী মানেই সাম্প্রদায়িক একথা সত্য নয়!! অসাম্প্রদায়িকতা ধর্ম পালনে বা পোষাকে নয়। অসাম্প্রদায়িকতা আচরনে, সচেতনতায়। নৈতিকতা ও নিরপেক্ষতায়। অসাম্প্রদায়িকতা প্রাত্যহিক চর্চায়, পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য রক্ষায় সচেতন থাকায়। অসাম্প্রদায়িকতা অনুভবে, উদারতায়।
আমরা কেউ কারো শত্রু নই। দূর পরবাসে এই কমিউনিটির মানুষগুলোই আপনার আমার বিপদে এগিয়ে আসে। সুতরাং যেকোন উৎসবে আয়োজনে এই কমিউনিটির সকলের ভালোমন্দ, ইচ্ছা অনিচ্ছা,  ভালো লাগা খারাপ লাগাকে বিবেচনায় রাখা উচিত। এতে অযথা বিভ্রান্তি, জটিলতা ও বিভাজন সৃষ্টির আশংকা হ্রাস পায়। আমরা সকলে ছোট বড় সকল আনন্দ আয়োজনে যোগ দিতে চাই৷ নিজেকে অপাংক্তেয় ভাবতে চাই না। অন্য ধর্মের প্রতি সম্মান দেখানো মানে হেরে যাওয়া নয়৷ কম বুঝলে সমস্যা ছিল না।  সমস্যা সৃষ্টি হয়েছে প্রয়োজনের চেয়ে অধিক বোঝায়। আমরা বুঝতে বুঝতে বৈরী হয়েছি। বুঝদার হতে পারিনি। আর এই সুযোগে কিছু হিংসুটে, ক্ষুব্ধ , কুচক্রী আপনার আমার মধ্যে বিভেদ সৃষ্টির জন্যে স্ফুলিঙ্গে ফু দিচ্ছে। কেউ অভিমান করে দুটো আক্ষেপের কথা শুনিয়েছে বা কেউ যথেষ্ট গুরুত্ব দেয়নি এই ভেবে আমরা যে আচরন করছি তা কি আগুনে ঘি ঢেলে দেওয়া নয়!
কমিউনিটি নেতা নাসির খান পল লিখেছেন-কিছু কিছু হিন্দু, ধর্ম আর উৎসব একসাথে গুলিয়ে ফেলছেন( যেমন রীনা সাহা) পহেলা বৈশাখ একটা উৎসব, এটা আপনাদের হিন্দু ধর্মের কোন অংশ না। এটা সকল বাঙালির একটা আননদময় উৎসব। তাহলে এটা যদি ধর্ম না হয় তবে তারিখ পিছানো যাবে না কেন?
মুলত সকল বাংগালি হিন্দুরা বিশয়টা নিয়ে খুব বেশি জিদ করছেন। আমাদের মাঝে বিভাজন না এনে, আরেক ধর্মকে সন্মান দেখিয়ে আপনারা একটু sacrifice করে, এক সপ্তাহ পিছিয়ে ফেলুন।
নিউ ইয়র্ক প্রবাসী নিসার শোদ্দো লিখেছেন-বাংলা বর্ষবরণ ও মঙ্গল শোভাযাত্রা নিয়ে পক্ষে-বিপক্ষে রয়েছে আক্ষেপ ও অভিযোগ। সংশ্লিষ্টরা আয়োজন করেছেন শতকন্ঠের বর্ষবরণ ১লা বৈশাখে। দ্বিতীয় দিন ১৫ এপ্রিল শনিবার  জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় আয়োজন করেছেন মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের।  স্বতঃস্ফূর্ততায় সবাই সর্বদা এই পহেলা বৈশাখ উদযাপনে অংশগ্রহণ করে থাকেন কিন্তু এবারে ‘রমজান’ চলাকালে মুসলমানদের জন্য এই উদযাপনে অংশগ্রহণ করা আর সম্ভব হয়ে উঠবেনা। আর মাত্র সাতদিন পর অর্থাৎ ঈদের পর এই উদযাপন করা হলে তা হয়ে উঠতো সর্বজন স্বীকৃত কিংবা একে অপরের প্রতি নমনীয়তা নিয়ে আলোচনা করা যেত কিভাবে সবার গ্রহণযোগ্যতা আসবে। দু’পক্ষই যার যার জায়গা থেকে সঠিক পদক্ষেপ নিচ্ছে তবে বাইরে থেকে ব্যাপারটি কিরকম দেখাচ্ছে তা একমাত্র পর্যবেক্ষকরাই বলতে পারেন।
সংযমের এই পবিত্র রমজান মাসটিতে একে অপরের ঘনিষ্ঠ  কিংবা  প্রতিবেশীদের মাঝে এই আয়োজনটি ঘিরে আজ কিছুটা বিদ্বেষ বিরাজমান। ‘গুটিকয়েক’ মানুষের উস্কানিমূলক প্ররোচনায় ব্যাপারটি হয়ে উঠেছে জটিল থেকে জটিলতর। ছোটবেলা থেকেই সব ধর্মের অনুসারীদের শ্রদ্ধা করতে শিখেছি মা’র কাছ থেকে,আজো আমাদের সেই গতিধারা অব্যাহত আর তাইতো এই বিভাজন মেনে নেয়া দুরূহ। অনুষ্ঠানটির নেপথ্যে যারা রয়েছেন তারা নিঃসন্দেহে বিচক্ষণ,নিশ্চয়ই বুঝে শুনেই অদৃশ্য? এক কারণে এই সময়টাতেই  অনুষ্ঠানটি করতে যাচ্ছেন তাই তাদের নিয়ে আমার কোন দ্বিধা সংকোচ নেই,
নেই কোন আক্রোশ কিংবা অভিযোগ। উৎসব আসে আবার চলেও যাবে কিন্তু আমরা রয়ে যাব প্রতিবেশী হিসেবে তাই লজ্জায় মাথা নত হয়ে যাচ্ছে, শ্রদ্ধাবোধের জায়গাটুকু হয়তো আর থাকবেনা, চিহ্নিত হয়ে যাবে ধর্মীয় ভেদাভেদ এই বিবেকহীন কর্মকান্ডে। খুব কাছের মানুষগুলো বিভক্ত হয়ে যাচ্ছে ঐশ্বরিক কোন এক অশুভ শক্তির কারণে। বিশ্বের সমস্ত বাংলা ভাষাভাষী মানুষগুলো কটাক্ষ করবে প্রকাশ্য দিবালোকে আমাদের এই হীনমন্যতায়। বসবাস করি পৃথিবীর অন্যতম উন্নত দেশ এই আমেরিকায় তাই সবার কাছে আমরা মার্জিত বলে গণ্য হয়ে থাকি। আমাদের মান-সম্মান আমরা নিজেরাই বহন করি আমাদের আচরণে, বহন করি শিক্ষাগত যোগ্যতা,বাবা মা’য়ের পরিচয় তাই আমাদের বিবেক’কে সচল রাখার দায়িত্ব আমাদের নিজেদেরই।কে কি পরামর্শ দিল তাতে কিছু যায় আসেনা কারণ বেলা শেষে আমাদের জন্যই আজকে আমাদের এই অবস্থান। সবাই ভালো থাকুন
মঙ্গল শোভাযাত্রা ও বৈশাখী মেলার আয়োজক সংগঠন এনআরবি ওয়ার্ল্ড ওয়াইডের বিশ্বজিত সাহা, তোফাজ্জল লিটন ও সঙ্গীতশিল্পী মহিতোষ তালুকদার তাপসের কাছে পৃথক পৃথকভাবে জানতে চাওয়া হয়েছিল মঙ্গল শোভাযাত্রা রমজানের পবিত্রতা বিনষ্ট করবে বলেও প্রবাসীদের অনেকেই ধারণা করছেন। রোজার শেষ ১০ দিনের যে কোন বেজোড় দিনকে শবে কদরের দিন/রাত ধরা হয়ে থাকে। সেই মোতাবেক ১৪ ও ১৫ এপ্রিল ২৩ ও ২৪ রোজা। এ দু’দিনে মঙ্গল শোভাযাত্রার আয়োজনের মূল উদ্দেশ্য কি? তারা কেউই এর সঠিক জবাব দিতে পারেননি।

—

Views: 306

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

২৪ ঘণ্টায় ২০টি মার্কিন ড্রোন ভূপাতিত করেছে ইরান

২৪ ঘণ্টায় ২০টি মার্কিন ড্রোন ভূপাতিত করেছে ইরান

by admin
November 22, 2026
0
39

হরমুজ প্রণালির পূর্ব দিকে যুক্তরাষ্ট্রের আরও একটি এমকিউ-১ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। এ...

বিয়ের জন্য চাকরিজীবী পাত্রী খুঁজছেন ৪০ লাখ টাকা আয় করা যুবক!

বিয়ের জন্য চাকরিজীবী পাত্রী খুঁজছেন ৪০ লাখ টাকা আয় করা যুবক!

by admin
November 22, 2026
0
18

বিয়ের পর চাকরি চালিয়ে যেতে চান না তরুণী। এ কথা জানার পর বিয়ের প্রস্তাব আর এগিয়ে নিতে চাননি বছরে ৩০...

‘মা, আমি দুটি শিশুকে বাঁচিয়েছি’, আগুন থেকে ফিরেই মাকে বার্তা কিশোরীর

‘মা, আমি দুটি শিশুকে বাঁচিয়েছি’, আগুন থেকে ফিরেই মাকে বার্তা কিশোরীর

by admin
November 22, 2026
0
18

চীনের ১৪ বছর বয়সী এক কিশোরী নিজের জীবনের ঝুঁকি নিয়ে জ্বলন্ত ঘর থেকে দুই শিশুকে উদ্ধার করেছে। সেনাবাহিনীতে যোগ দেওয়ার...

সামাজিক মাধ্যম ব্যবহার নিয়ন্ত্রণে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের

সামাজিক মাধ্যম ব্যবহার নিয়ন্ত্রণে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের

by admin
November 22, 2026
0
9

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিয়ন্ত্রণে নীতিমালা তৈরির নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এ নীতিমালা প্রণয়নে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ, শিশু মনোবিজ্ঞানী, শিশু বিশেষজ্ঞ ও...

মুকসুদপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ, খোলা হলো দলীয় কার্যালয়

মুকসুদপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ, খোলা হলো দলীয় কার্যালয়

by admin
November 22, 2026
0
23

গোপালগঞ্জের মুকসুদপুরে দীর্ঘদিনের নীরবতা ভেঙে দলীয় কার্যালয় খুলে বিক্ষোভ মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। আজ রবিবার...

নবাবগঞ্জে সংখ্যালঘু পরিবারের নিরাপত্তা ও হামলার বিচার দাবি এইচআরসিবিএম’র

নবাবগঞ্জে সংখ্যালঘু পরিবারের নিরাপত্তা ও হামলার বিচার দাবি এইচআরসিবিএম’র

by admin
November 21, 2026
0
8

নিজস্ব প্রতিবেদক ঢাকার নবাবগঞ্জে একটি সংখ্যালঘু পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা, বসতবাড়ি ও ধর্মীয় উপাসনালয়ে হামলা-ভাঙচুরের অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • মিরসরাইয়ে নির্মাণাধীন তোরণ ধসে প্রাণ গেল শ্রমিকের November 22, 2026
  • ধাপেরহাটে নির্মাণাধীন ভবন থেকে ৬ ককটেল-পেট্রোল বোমা উদ্ধার November 22, 2026
  • জয়পুরহাটে যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত হয়েছে November 22, 2026
  • এইটাই আমার অহংকার – — November 22, 2026
  • দুর্নীতিমুক্ত প্রশাসন ও সর্বজনীন মন্ত্রিসভা গঠনের দাবি বাংলাদেশ ঐক্য পার্টির November 22, 2026
  • হাসিনার প্রবেশের পথ খুঁজতে সীমান্তে চার নেতা, ইমিগ্রেশনে রুদ্ধদ্বার বৈঠক November 22, 2026
  • প্রধানমন্ত্রীর বক্তব্যে কোনো দেশের নাম উল্লেখ করা হয়নি: পররাষ্ট্র মন্ত্রণালয় November 22, 2026
  • ২৪ ঘণ্টায় ২০টি মার্কিন ড্রোন ভূপাতিত করেছে ইরান November 22, 2026
  • ৭ জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন November 22, 2026
  • ইতিহাসে বড় সংকটে পোশাক খাত, এক বছরেই ক্রয়াদেশ কমেছে ১৮৭ কোটি ডলার November 22, 2026
  • ইসলামী ব্যাংকের বোর্ড গঠনে ২৪ ঘণ্টার আলটিমেটাম November 22, 2026
  • আমি আমাকে ফেরত চাই- — November 22, 2026
  • চলমান অস্থিরতায় ১৮ দিনে ৩১৭ পোশাক কারখানার ক্ষতি ৪২ কোটি ডলার November 22, 2026
  • বিয়ের জন্য চাকরিজীবী পাত্রী খুঁজছেন ৪০ লাখ টাকা আয় করা যুবক! November 22, 2026
  • ‘মা, আমি দুটি শিশুকে বাঁচিয়েছি’, আগুন থেকে ফিরেই মাকে বার্তা কিশোরীর November 22, 2026
  • বাংলাদেশ কি তবে সত্যিই চীনের সহযোগিতায় ক্ষেপণাস্ত্র তৈরির কাজ শুরু করেছে? November 22, 2026
  • আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টি আইনি প্রক্রিয়াধীন: আইনমন্ত্রী November 22, 2026
  • সামাজিক মাধ্যম ব্যবহার নিয়ন্ত্রণে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের November 22, 2026
  • মুকসুদপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ, খোলা হলো দলীয় কার্যালয় November 22, 2026
  • পুরোনো স্বর্ণের গহনা বিক্রি ও বদলে নতুন নিয়ম November 22, 2026
  • ১০ মাসে স্বর্ণের দাম কমেছে ১ লাখ ৫ হাজার ৩৩৭ টাকা November 22, 2026
  • নবাবগঞ্জে সংখ্যালঘু পরিবারের নিরাপত্তা ও হামলার বিচার দাবি এইচআরসিবিএম’র November 21, 2026
  • “নরসিংদীতে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত November 21, 2026
  • কাপাসিয়ার ৫নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মেহেদী হাসান বাচ্চু: রাজপথের লড়াকু সৈনিক থেকে জনসেবার অঙ্গীকার November 21, 2026
  • পলাশবাড়ীতে যুবদলের বিশাল আনন্দ মিছিল, নেতাকর্মীদের ঢল November 21, 2026
  • সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা নিয়ে কঠিন চীবরদান অনুষ্ঠানে স্থানীয় জনগণের পাশে রামগড় ৪৩ বিজিবি November 21, 2026
  • গাইবান্ধা জেলা গোবিন্দগঞ্জ উপজেলায় তিন দিনব্যাপী জেলা ইজতেমা শুরু, অংশ নিয়েছেন লক্ষাধিক মুসল্লি November 21, 2026
  • শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত November 21, 2026
  • রামগড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াত ইসলামী সমর্থিত চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন মো: আবদুল হক মানিক November 21, 2026
  • নলডাঙ্গায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি November 21, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      মিরসরাইয়ে নির্মাণাধীন  তোরণ ধসে প্রাণ গেল শ্রমিকের

      মিরসরাইয়ে নির্মাণাধীন তোরণ ধসে প্রাণ গেল শ্রমিকের

      November 22, 2026
      ধাপেরহাটে নির্মাণাধীন ভবন থেকে ৬ ককটেল-পেট্রোল বোমা উদ্ধার

      ধাপেরহাটে নির্মাণাধীন ভবন থেকে ৬ ককটেল-পেট্রোল বোমা উদ্ধার

      November 22, 2026
      জয়পুরহাটে যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত হয়েছে

      জয়পুরহাটে যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত হয়েছে

      November 22, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • মতামত
      • আইন/আদালত
      • করোনাভাইরাস
      • চাকরি
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
      • রাজনীতি
      • লাইফস্টাইল
      • খেলা ধুলা
      • বিনোদন
      • অপরাধ
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • বিশ্ব
      • জাতীয়
      • বাংলাদেশ
      • বিশেষ সংবাদ
      • বাণিজ্য
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • /প্রবাসী খবর
      • আন্তর্জাতিক
      • সাংবাদিক/মিডিয়া
      • রাজধানী ঢাকা
      • প্রশাসন
      • ভারত/কলিকাতা
      • শিক্ষা
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • জেনেনিন আপনার রাশিফল
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • স।রাদেশ

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d