সাহাব উদ্দিন রিটু,লামা(বান্দরবান):’এসো হে বৈশাখ,এসো এসো’ গানে গানে বান্দরবানের লামায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে বাংলা নববর্ষ-১৪৩০ পহেলা বৈশাখ পালিত হয়েছে।রমজানের পবিত্রতা রক্ষা করে উপজেলা প্রশাসনের আয়োজনে শুকবার সকাল ৯টার দিকে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহনে রংবেরঙের ব্যানার,পেষ্টুন সম্বলিত একটি মঙ্গল শোভাযাত্রা বের হয়।বর্ণাঢ্য র্যালীটি শহরের গুরুত্বপুর্ণ সড়ক প্রদিক্ষণশেষে পরিষদ চত্বরে আলোচনা সভায় মিলিত হয়।এসময় উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল,ইউনো মোস্তফা জাবেদ কায়সার,ভুমি কমিশনার এস.এম রাহাতুল ইসলাম,ভাইস চেয়ারম্যান জাহেদ উদ্দিন,উপজেলা প্রকৌশলী মো.আবু হানিফ,কৃষি কর্মকর্তা রতন চন্দ্র বর্মন,তথ্য অফিসার খন্দকার তৌহিদ,পরিবার পরিকল্পনা কর্মকর্তা জোবাইরা বেগম,বিআরডিবি কর্মকর্তা গোপাল কৃষ্ণ চক্রবর্তী,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ প্রমুখসহ সরকারি-বেসরকারি বিভিন্ন কর্মকর্তা ও বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন উপস্থিত ছিলেন।আলোচনাশেষে অংশগ্রহনকারী সকল শিক্ষা প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







