ঈদপূর্নমিলনী অনুষ্ঠানের মাধ্যমে
পরমাত্মার সাথে মানবাত্মার মিলন সাধনে, দেহসাধনা ও অধ্যাত্মপ্রেমের মরমিয়াপন্থী বাউল গানের বেদনাবিধুর সুর সর্বশ্রেণীর মানুষের চিত্ত জয় করেছে একতা বাউল সংঘের এ-মহৎই আয়োজনে।
মোহাম্মাদ সোহেল
(টাংগাইল) জেলা প্রতিনিধি;
রবিবার (২৩ এপ্রিল) রাত ৮টা সময় টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার বামনহাটা বাজারে, বামন হাটা একতা বাউল সংঘের উদ্যোগে ম.আব্দুল জলিল খানের সভাপতিত্বে, বিশিষ্ট সাহিত্যিক ও জনকণ্ঠের সাংবাদিক
প্রফেসর আখতার হোসেন খানের মঞ্চ সঞ্চালনায় ঈদপূর্ণমিলনী অনুষ্ঠান ও বাউল উৎসব অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ মেয়র, ভূঞাপুর পৌরসভা ও সভাপতি, ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগ। উক্ত অনুষ্ঠানটি উদ্বোধন করেন, ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিউদ্দিন।
উক্ত অনুষ্ঠানে পল্লী বাউল জসীমউদ্দীন,সীমা সরকার ও কুলসুম সরকারের নির্ঝাস সুরেলা কন্ঠে ও আর বাশির মনমোহিনী সুরে কাল জয়ী বাউল ভক্ত দর্শককে আবির্ভূত করে মধ্যরাতে ইতি টানা হয় এই আয়োজন।







