নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অভিনন্দন জানিয়েছে আলেম মুক্তিযোদ্ধা প্রজন্ম সংসদ। তার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রা বহুদূর এগিয়ে যাবে এ আশা প্রকাশ করা হয়েছে। মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু একজন বাংলাদেশী রাজনীতিবিদ যিনি বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি এবং সাবেক জেলা ও দায়রা জজ ও দুর্নীতি দমন কমিশনের সাবেক কমিশনার।
মোহাম্মদ সাহাবুদ্দিন বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে ২৪ এপ্রিল ২০২৩ তারিখ শপথ গ্রহণ করেন। নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন আলেম মুক্তিযোদ্ধা প্রজন্ম সংসদের প্রেসিডেন্ট প্রিন্সিপাল মাওলানা ওসমান গনি চৌধুরী।
তিনি বলেন, ২২তম রাষ্ট্রপতি হিসেবে নতুন পথচলায় তাকে অভিনন্দন জানাই। বাংলাদেশের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির পাশাপাশি দেশের সাফল্য কামনা করছি। আজ ২২শে এপ্রিল’২৩ ইংরেজী সোমবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আলেম মুক্তিযোদ্ধা প্রজন্ম সংসদের প্রেসিডেন্ট প্রিন্সিপাল মাওলানা মুফতি ওসমান গনি চৌধুরী এসব কথা বলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আমরা নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে তার নতুন দায়িত্ব গ্রহণে সাফল্য কামনা করি এবং তাকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত করার জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানাই।
মো. আবদুল হামিদের উত্তরসূরি হিসেবে দেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন দুদকের সাবেক কমিশনার মো. সাহাবুদ্দিন। ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়নে একমাত্র প্রার্থী হিসাবে নির্বাচিত হন তিনি।
শুভেচ্ছা জানিয়ে সংসদ সভাপতি আরো বলেছে, নতুন রাষ্ট্রপতির কাছে আমাদের আর্জি, আমরা দেশবিরোধীদের মূলোৎপাটন চাই। লালসবুজের এই দেশে থাকতে হলে এই দেশকে ভালোবাসতেই হবে।







