সাহাব উদ্দিন রিটু,লামা,(বান্দরবান) প্রতিনিধি: কাজু বাদাম অত্যন্ত সুস্বাধু ও পুষ্টিকর খাবার।বর্তমানে এর চাহিদা বাড়ছে ব্যাপক।এটি আমাদের দেশে যে নতুন তা নয়।অঞ্চলবেধে এর একেকটি নাম রয়েছে। পাহাড়ে মারমা ভাষায় বাদাংসি,ত্রিপুরা ভাষায় বাদাম-বাথাই, চাকমা ভাষায় তাজুবাদাম বা তাংগুলো,বম ভাষায় ক্যাশনাক,চট্টগ্রামের স্থানীয় ভাষায় আমের ভাই টাম বা টামগুলা।আর বাংলায় কাজুবাদাম নামে অনেক আগে থেকেই পরিচিত।অঞ্চলবেধে এর পরিচিত প্রাচীনকাল থেকে হলেও কিন্তু এর চাষাবাদ গত কয়েক বছর ধরে শুরু হয়েছে আমাদের দেশে। বিশ্ব বাজারে কাজুবাদামের ব্যাপক চাহিদা থাকায় অর্থকরী ফসলের মধ্যে এখন এটিও একটি।তাই দিনদিন এ চাষে আগ্রহী হয়ে উঠছে কৃষক ও উদ্যোক্তারা।
বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের তরুণ উদ্যোক্তা থোয়াইসানু মার্মা এগিয়ে এসেছেন কাজুবাদাম চাষে।নিজ উদ্যোগে ৩ বছর আগে ৫০০ চারা ক্রয় করে বদর টিলা এলাকায় নিজস্ব পাহাড়ে শুরু করেন কাজুবাদাম চাষ। বছরে যা ফলন আসে তা বিক্রি না করে সেখান থেকে বীজ সংগ্রহ করে প্রতি বছর বাগান সম্প্রসারণ করেন।বর্তমানে ৩ একর জায়গায় ২ হাজার গাছ রয়েছে তার বাগনে।বাগান বড় করে একসাথে মোটা অংকের টাকা ঘরে তুলবেন তিনি।
বাগান ঘুরে দেখা যায়,কিছু কিছু গাছে ফলন এসেছে।এর কিছু ফল লাল আর কিছু ফল হলুদ রঙের।অনেকে দেখতে আসছেন কাজুবাদাম।কেউ আবার সখ করে ছবি তুলছেন বাদাম ধরে।
এই অঞ্চলের আবহাওয়া,জলবায়ু,মাটি কাজুবাদাম চাষের উপযোগী হওয়ায় পাহাড়ি অঞ্চলকে কাজুবাদাম চাষের সম্প্রসারণ ও উন্নয়নের দ্বার বলা চলে।এ অঞ্চলের মানুষদের আয়ের অন্যতম উৎস হিসেবে হাতছানি দিচ্ছে কাজুবাদাম।সরকারি সহযোগীতা পেলে এগিয়ে আসবে আরও অনেক তরুণ উদ্যোক্তা।
থোয়াইসানু মার্মা জানান,বাগান করার পর থেকে এখনো বিক্রি করা হয়নি।যা ফলন আসে তা থেকে বীজ সংগ্রহ করে বাগানকে সম্প্রসারণ করে যাচ্ছি।ভবিষ্যতে একসাথে লাভ ঘরে তুলব আশা করছি।
উপজেলা কৃষি কর্মকর্তা রতন চন্দ্র বর্মন বলেন, কাজু বাদাম ও কফি চাষ প্রকল্পে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।প্রশিক্ষণের পাশাপাশি কৃষি অফিসের পক্ষ থেকে চারা,সার,খুঁটি,বেড়াসহ সব ধরনের সহযোগীতা কাজুবাদাম চাষীদের জন্য দেওয়া হচ্ছে। কোন উদ্যোক্তা আমাদের কাছে আসলে কৃষি অফিসের পক্ষ থেকে সব ধরনের সহযোগীতা দেওয়া হয়।
৯৯ বিচারককে বদলি ও পদায়ন, প্রজ্ঞাপন জারি
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের ৪৪ জেলা জজ, ২৬ অতিরিক্ত জেলা জজ, ২৫ যুগ্ম জেলা জজ, দুই সিনিয়র সিভিল জজ ও দুই...







