মোহাম্মাদ সোহেল (টাঙ্গাইল) জোলা প্রতিনিধি;
শ্রমিক ঐক্য সফল হোক, দুনিয়ার মজদুর এক হও এই স্লোগান কে সামনে রেখে শ্রমিক ফেডারেশন আয়োজিত সারাদিনব্যাপী কর্মসূচিতে আলোচনা সভা ও বাউল গানের মধ্য দিয়ে উদযাপিত হয় বিশ্ব আন্তর্জাতিক শ্রমিক দিবস।
সোমবার (১লা মে) টাঙ্গাইলের ভূঞাপুর বাসট্যান্ডে ভূঞাপুর শ্রমিক ফেডারেশন এর আয়োজনে খঃ সুরুজ আলমের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানভীর হাসান (ছোট মনির)জাতীয় সাংসদ সদস্য টাঙ্গাইল ২ (গোপালপুর- ভূঞাপুর)।
সকাল ১০টা সময় থেকে শুরু করে মোধ্য রাত পর্যন্ত চলা উক্ত অনুষ্ঠানে খেটে খাওয়া শ্রমজীবীদের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের আলোচনা এবং মুক্তা সরকার ও আবুল সরকার এর পালা গানের মধ্য দিয়ে পালিত হয় এই দিবসটি।
উক্ত অনুষ্ঠানে, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোছাঃ নার্গিস বেগম চেয়ারম্যান, উপজেলা পরিষদ ভূঞাপুর, উপজেলা নির্বাহী কর্মকর্তা বেল্লাল হোসেন, আমিনুল ইসলাম বিদ্যুৎ সাবেক মেয়র ভূঞাপুর পৌরসভা, ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম, নুরুল ইসলাম মোহন সহ সভাপতি উপজেলা আওয়ামীলীগ ভূঞাপুর, তাহেরুল ইসলাম তোতা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামী লীগ ভূঞাপুর, মোঃ আরিফুল হক আরজু, সাংগঠনিক সম্পাদক উপজেলা আওয়ামীলীগ ভূঞাপুর ও সাধারণ সম্পাদক (ভূঞাপুর বাজার বণিক সমিতি), মনিরুল ইসলাম বাবু উপজেলা ভাইস চেয়ারম্যান ভূঞাপুর, গোবিন্দ্যাসী ইউপি চেয়ারম্যান দুলাল হোসেন চকদার, ফলদা ইউপি চেয়ারম্যান,সাইদুল ইসলাম দুদু মিঞা, নিকরাইল ইউপি সাবেক চেয়ারম্যান, মতিন সরকার, অর্জুনা ইউপি চেয়ারম্যান দিদারুল আলম মাহবুব, অলোয়া ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক।







