মিরসরাই প্রতিনিধি :::
কেন্দ্রীয় আওয়ামী লীগের অত্যাধুনিক ১০ তলা ভবনের পর এবার চট্টগ্রামের মিরসরাই উপজেলা আওয়ামী লীগও এমন একটি ভবনের স্বপ্নবীজ বপন করলো। শনিবার (৬ মে) বিকাল ৪টায় আধুনিক সুযোগ সুবিধা সংবলিত ৭তলা এই ভবন নির্মাণের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্থর স্থাপন করেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য, সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।
মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূইয়াঁর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন, আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রেসেডিয়াম সদস্য আওয়ামী লীগ নেতা মাহবুব রহমান রুহেল, চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহম্মেদ রাশেদ, মিরসরাই উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ জসিম উদ্দিন, সাহিত্যিক ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ুম নিজামী, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য ফেরদৌস হোসেন আরিফ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সহ-সভাপতি সাখাওয়াত উল্যা রিপন, কামরুল আহসান হাবীব, বারইয়ারহাট পৌর মেয়র রেজাউল করিম খোকন, মিরসরাই পৌর মেয়র মো. গিয়াস উদ্দিন, চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এনায়েত হোসেন নয়ন, মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাষ্টার, ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল কবির ফিরোজ, করেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুলতান গিয়াস উদ্দিন জসীম, উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক আবুল হোসেন বাবুল, প্রচার সম্পাদক কামরুল হোসেন, সদস্য সেলিম উদ্দিন, এসএম আবু সুফিয়ান, চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী, উপজেলা যুবলীগের সহ-সভাপতি আশরাফুল কামাল মিটু, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আরিফুর রহমান প্রমুখ।
মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী জানিয়েছেন, মোট ৩ হাজার ৪শ বর্গফুট আয়তনের এ ভবনে থাকবে আধুনিক মানের সব রকম সুযোগ সুবিধা। থাকবে লাইব্রেরি, ইনফরমেশন টেকনোলজি সেন্টার, গবেষণা কেন্দ্র, ভিআইপি লাউঞ্জ, ডরমেটরি, মিডিয়া সেন্টার, ক্যাফে, উপজেলা আওয়ামী লীগ, আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগ এর দলীয় কার্যালয়। তিনি আরো জানান, আধুনিক মানের এ ভবন তৈরিতে প্রাথমিকভাবে ব্যয় ধরা হয়েছে ৪ কোটি টাকা। #







