মোহাম্মাদ সোহেল, (টাঙ্গাইল) জেলা প্রতিনিধি;
টাঙ্গাইলের ভূঞাপুরে পুলিশি অভিযানে ৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে ভূঞাপুর থানা পুলিশ।
সোমবার (১৫ মে) সকালে গোপন সংবাদের ভিত্তিতে ভূঞাপুর থানার এসআই(নিঃ)/ ম.মেহেদী হাসান, সঙ্গীয় এএসআই/ম.মঞ্জুরুল হাসান, এএসআই/ম. সোহেল রানা-২ সহ একটি চৌকস টিম অভিযান পরিচালনা করিয়া কুঠিবয়ড়া নামক স্থান হইতে ৭ কেজি গাঁজাসহ
মাদক ব্যবসায়ী শামীম সরকার (৪০), ও সুমন মিয়া (২০) কে, গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার রুজু প্রক্রিয়াধীন আছে।
ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ, ম.ফরিদুল ইসলাম, মাদক উদ্ধার ও সার্বিক বিষয়ে তথ্য দিয়ে সকলকে সহযোগিতার অনুরোধ জানান।
বিষয়টি নিশ্চিত করে ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ ম. ফরিদুল ইসলাম বলেন, আজ সকালে গোপন সংবাদের ভিত্তিতে কুঠিবয়রা এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে ৭ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কোর্টে প্রেরণ করা হবে। মাদক নির্মুলে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।







