হাসান আহমেদ, শাহরাস্তি, চাঁদপুর:
মহান মুক্তিযুদ্ধের ১ নং সেক্টর কমান্ডার, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, নৌ-পরিবহন মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি,( চাঁদপুর -৫) শাহরাস্তি-হাজীগঞ্জ নির্বাচনী এলাকার সংসদ সদস্য, শাহরাস্তি প্রেসক্লাবের আজীবন সদস্য, মেজর (অব:) রফিকুল ইসলাম বীর উত্তমের সাথে সৌজন্য স্বাক্ষাত ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন শাহরাস্তি প্রেসক্লাবের নতুন কমিটির নেতৃবৃন্দ। ১৭ মে বুধবার সন্ধ্যায় সংসদ সদস্যর গুলশানস্থ বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় কালে তিনি বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা, এক সময় সংবাদ পেশায় আমিও জড়িত ছিলাম। বস্তুনিষ্ঠ সঠিক সাংবাদিকতা, নীতি, আদর্শ, জনবান্ধব গঠনমূলক সংবাদ পরিবেশনে গনমাধ্যমকর্মীদর অবিচল থাকতে হবে। প্রকৃত সাংবাদিকদের দেশপ্রেম নিয়ে রাষ্ট্র, সমাজ উন্নয়ন, জনকল্যানমুখী, মানবিক নিপীড়িত বঞ্চিত জনগোষ্ঠীর কল্যাণে কাজ করতে হবে। প্রসঙ্গত তিনি বলেন, সাংবাদিকদের সংগঠনের বিষয় আমার কোন হাত নেই, যারা আমার দোহাই দিচ্ছে, তারা মিথ্যাচার করছে। সংগঠন চলবে সাংগঠনিক নিয়ম ও রেজিষ্টার্ড ভুক্ত গঠনতন্ত্র অনুযায়ী। রেজিষ্টার্ড বিহীন সংগঠনের দোহাই দিয়ে কেউ চাঁদাবাজী বা কারো কাছ থেকে টাকা উত্তোলন করলে তাদের বিরুদ্ধ ব্যবস্হা নেয়া হবে। এছাড়া এ সকল রেজিষ্টার্ড বিহীন সংগঠনগুলাক সরকারী অর্থ বা অনুদান প্রদানের কোন বিধান নই। এছাড়া ও দীর্ঘ আড়াই ঘন্টার সৌজন্য স্বাক্ষাতকালে তিনি শাহরাস্তি উপজলার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড ও সামগ্রিক বিষয় নিয়ে শাহরাস্তি প্রেসক্লাবের নতুন কমিটির নেতৃবৃন্দের সাথে আলোচনায় মিলিত হন। তিনি শাহরাস্তি প্রেসক্লাবের নতুন কমিটির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান। এ সময় উপস্হিত ছিলেন শাহরাস্তি প্রেসক্লাবের নতুন কমিটির সভাপতি মোঃ হাবিবুর রহমান ভূঁইয়া, সাধারণ সম্পাদক নোমান হোসেন আখন্দ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ আমরুজ্জামান সবুজ, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আবুল কালাম, সাবেক সভাপতি কাজী হুমায়ুন কবির, সাবেক সাধারণ সম্পাদক মাোঃ মাসুদ রানা, সাবেক শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক জাহাঙ্গীর আলম রতন, প্রেসক্লাবের সদস্য জাহাঙ্গীর আলম হ্নদয়, সাংবাদিক মোঃ ফিরোজ বেপারী। এ সময় আরা উপস্হিত ছিলেন শাহরাস্তি পৌর আওয়ামী লীগের সভাপতি আহসান মঞ্জুরুল ইসলাম জুয়েল, আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম রায়হান মোঘল প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে সাংবাদিক ও নাট্যকার, চাঁদপুর প্রেসক্লাবর আজীবন সদস্য, শাহরাস্তি প্রেসক্লাবের সদস্য রোটারিয়ান মোঃ জাহাঙ্গীর আলম হ্নদয়ের লেখা ৪ টি বই সংসদ সদস্য মেজর (অব:) রফিকুল ইসলাম বীর উত্তমের হাতে তুলে দন জাহাঙ্গীর আলম হ্নদয় ও প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ।







