মোঃ জিয়াউল,
পিরোজপুর প্রতিনিধিঃ
পিরোজপুরে কমিউনিটি স্কোর কার্ড বাস্তবায়ন এবং প্রজনন স্বাস্থ্যসেবা জেন্ডার ভিত্তিক ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক জেলা প্রশাসনের সাথে দ্বি-বার্ষিক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ মে) সকালে ইয়েস বাংলাদেশের আয়োজনে পিরোজপুর ডাক দিয়ে যাই ট্রেনিং সেন্টারের সম্মেলন কক্ষে এই পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ডাঃ আবুল কালাম আজাদ, মেডিকেল অফিসার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কাউখালী, এসময় আরও বক্তব্য রাখেন মাইনুল আহসান মুন্না, নির্বাহী পরিচালক রয়েল বেঙ্গল ফাউন্ডেশন, খালেদা আক্তার হেনা, সাধারণ সম্পাদক মহিলা পরিষদ,শিখা দাস, কোষাধ্যক্ষ মহিলা পরিষদ, পূরবী রানী, এফ ডব্লিউ ভি,মা ও শিশু কল্যাণ কেন্দ্র, শরীফুন্নেসা, সিনিয়র নার্স, মা ও শিশু কল্যাণ কেন্দ্র, আরিফুল ইসলাম ডিস্ট্রিক্ট ভলেন্টিয়ার ইয়েস বাংলাদেশ প্রমুখ।
পরামর্শ সভায় কমিউনিটি স্কোর কার্ড বাস্তবায়ন এবং প্রজনন স্বাস্থ্যসেবা জেন্ডার ভিত্তিক সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয় আলোচনা করা হয় এবং কিশোর-কিশোরীদের সরকারের ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, মা ও শিশু কল্যাণ কেন্দ্র, উপজেলা হাসপাতাল ও জেলা হাসপাতালে অবস্থিত কিশোর কিশোরী কর্নারে বিদ্যমান সেবা গ্রহণে আগ্রহ সৃষ্টি করা হয়েছে।
এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ ইয়েস বাংলাদেশ এর সদস্যরা উপস্থিত ছিলেন।







