মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলার ৫ নং ওচমানপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের দুই বারের সাবেক ইউপি সদস্য শেখ ফরিদকে বাড়ী যাওয়ার পথে গুলি করে ৯ লাখ ৭০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৫ মে) রাত সাড়ে ১১ টার সময় উপজেলার জোরারগঞ্জ-মুহুরী প্রজেক্ট সড়কের সাথে সংযুক্ত কাজী রহমান সড়কের মুখে এই ঘটনা ঘটেছে। স্থানীয় আজমপুর বাজারে শেখ ফরিদের শেখ ফরিদ মৎস্য প্রকল্প নামে একটি খাদ্যের দোকান রয়েছে। গুলির আওয়াজ শুনে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যায়। তার পেটের নিচে ডান পাশে গুলি লাগে।
আহত শেখ ফরিদ জানান, দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পথে মুখোশ পরিহিত ২ জন দুর্বৃত্ত আজমপুর বাজারের দক্ষিণ পাশ থেকে আমাকে অনুসরণ করে। একপর্যায়ে আমাদের বাড়ীতে প্রবেশের সময় রাস্তায় মোটরসাইকেলের গতি কমালে তারা আমাকে লক্ষ্য করে গুলি ছুড়লে পেটের নিচে ডান পাশে গুলি লাগলে টাকাসহ আমি মোটরসাইকেল নিয়ে রাস্তায় পড়ে যাই। এসময় তারা আমার সাথে থাকা খাদ্য বিক্রির ৯ লাখ ৭০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়। এই ঘটনায় আমি জোরারগঞ্জ থানায় অজ্ঞাত দুই জনকে আসামী করে লিখিত একটি অভিযোগ দিয়েছি।
শেখ ফরিদের ছোট ভাই রবিউল হোসেন জানান, দুর্বৃত্তরা আমার ভাইকে গুলি করে তার কাছে থাকা টাকা ছিনিয়ে নিয়ে মুহুরী প্রজেক্টের দিকে পালিয়ে যায়। ঘটনার পর তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তৃব্যরত চিকিৎসক ডা. রাজু সিংহ ঘটনা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার রাত দেড়টা থেকে দুইটার মধ্যে শেখ ফরিদকে হাসপাতালে আনা হয়। তাঁর কোমরের একটু ওপরে পেটের ডান পাশে সামান্য কাটার মতো ছিল। গুরুতর কিছু না হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হোসেন বলেন, ‘ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের ঘটনায় রাতেই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ব্যবসায়ী শেখ ফরিদ বাদী হয়ে অজ্ঞাত ২ জনকে আসামী করে থাকায় একটি লিখিত একটি অমিরসরাইয়ে সাবেক ইউপি সদস্যকে গুলি করে ৯ লক্ষাধিক টাকা ছিনতাইভিযোগ দিয়েছেন। এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







