মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মাহবুব হাসান (২৮) নামে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। শনিবার (২৭ মে) সন্ধ্যা সাড়ে ৬ টায় উপজেলার সোনাপাহাড় এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চলমান ফিলিং স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মাহবুব ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার ১০ নং ঘোপাল ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের পূর্ব মধুগ্রাম গ্রামের আবুল কাশেমের পুত্র। তিনি সিনজেন্টা বাংলাদেশ লিমিটেড ফেনী টেরিটরি অফিসার হিসেবে দায়িত্বরত ছিলেন।
জোরারগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ (ওসি) সোহেল সরকার বলেন, শনিবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী অংশের চলমান ফিলিং স্টেশন এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী মাহবুব ঘটনাস্থলে মারা যায়। খবর পেয়ে তার লাশ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে মাহবুবের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







