মাসাস ইন্টারন্যাশনাল ( মানবাধিকার ও সাংবাদিক সংগঠন) এর উদ্যোগে সংগঠনের সরকারি অনুমোদন পাওয়ার পর ২৮ মে রবিবার সকালে ১৪ পুরানা পল্টনস্থ গণস্বাস্থ্য হোমিও মিলনায়তনে আয়োজিত সংগঠনের কার্যক্রমের শুভ উদ্বোধন, লগো উন্মোচন ও ‘ স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় মানবাধিকার সংগঠন ও সংবাদমাধ্যমের ভূমিকা ‘ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল এসব কথা বলেন।
সংগঠনের সভাপতি কামরুজ্জামান জনি এর সভাপতিত্বে ও মহাসচিব ডাঃ জি এম এনামুল হক শাহীন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. হামিদা খানম,ঢাকা মেট্রোপলিটন পুলিশের সিনিয়র সহকারী কমিশনার মোঃ শাহাদাত হোসেন, গণস্বাস্থ্য হোমিও হল এর চেয়ারম্যান ডাঃ এস এম সরওয়ার ও জাতীয় মানবাধিকার চেয়ারম্যান মু. নজরুল ইসলাম তামিজী।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রধান সমন্বয়কারী মো: মহিবুল্লাহ ভূঁইয়া বাবুল, কুমিল্লা জেলা সভাপতি ডা. মো: আব্দুল আউয়াল, ভোলা জেলা সভাপতি আব্দুস সাত্তার, গাজীপুরের মো: কাজল, জয়দেবপুরের আব্দুল আলিম, বরিশালের মো. সোলেমান, চাঁপাইনবাবগঞ্জের আল আমিন, খাদিজা বেগম, নরসিংদির কে এইচ নজরুল, নাজমুন নাহার মলি প্রমুখ।
আলোচনা শেষে দেশ-জাতির সমৃদ্ধি ও সাংগঠনের সফলতা কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি লায়ন মোঃ গনি মিয়া বাবুল।








