আল আমিন মন্ডল (বগুড়া) ঃ ২৮শে মে রবিবার বগুড়া গাবতলীর বালিয়াদিঘী ইউনিয়ন পরিষদে ২০২৩-২৪ই অর্থবছরে মোট ২ কোটি ৪২ লক্ষ ৪০ হাজার টাকার উন্মুক্ত বাজেট ঘোষনা করনে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ ইউনুছ আলী। এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য শ্যামলী খাতুন, রোকেয়া বেগম, ববিতা বেগম, জহুরুল মন্ডল, আব্দুল লতিফ প্রাং, আলতাব আলী খা, বিকম আকন্দ, ইউপি সচিব ছামছুন নাহার, হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর হেলালুজ্জামান সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও গ্রাম পুলিশগন প্রমূখ।








