অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বিশ্ব শান্তির অগ্রদূত। ৫২এর ভাষা আন্দোলন, ৬৬এর ৬ দফা, ৬৯এর গণঅভ্যুত্থান ও ৭০এর নির্বাচন সহ বিভিন্ন অধিকার বঞ্চিত মানুষের পাশে থেকে তাদের অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করেছেন। দেখিয়েছেন মানুষকে মুক্তির পথ।
৭১এ দীর্ঘ ৯মাস মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে বাঙ্গালীর কাঙ্ক্ষিত স্বাধীনতা লাভ করে। বাঙালী তার স্বাধীনতা ফিরে পায়। বিশ্ব পায় শান্তির বার্তা। তাই ১৯৭৩ সালের ২৩মে বিশ্ব শান্তি পরিষদ আনুষ্ঠানিক ভাবে বঙ্গবন্ধুকে ‘জুলিও কুরি’ পদকে আন্তর্জাতিক স্বীকৃতি প্রদান করে। এ কথা গুলো বলেছেন নরসিংদী ২ আসনের সংসদ সদস্য ডা. আলহাজ্ব আনোয়ারুল আশরাফ খান দিলীপ।
গত কাল রবিবার সন্ধ্যায় নরসিংদীর পলাশ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কো-অপারেটিভ জুটমিল সংলগ্ন আওয়ামী লীগ কার্যালয় চত্বরে উপজেলা আওয়ামীলীগ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ, বিশেষ অতিথি ছিলেন পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও জিনারদী ইউপি চেয়ারম্যান প্রফেসর মোঃ কামরুল ইসলাম গাজী, আরো বক্তব্য রাখেন, উপজেলা কৃষক লীগ সভাপতি আমিনুল ইসলাম ভূইয়া, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সাংগঠনিক সম্পাদক নাসিম আজাদ প্রমুখ।







