মাও স্ত্রীকে নিয়ে পবিত্র ওমরাহ পালন করতে মক্কার উদ্দেশে রওনা দিয়েছেন অভিনেতা, নির্মাতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়।
বৃহস্পতিবার (৩০ মার্চ) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে কয়েকটি ছবি পোস্ট করে এ তথ্য নিজেই জানিয়েছেন জয়।
অভিনেতা তার মা ও স্ত্রীর সাথে কয়েকটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘ওমরাহর উদ্দেশে রওনা দিলাম। দোয়া করবেন। সঙ্গে মা আর বউ।’
উল্লেখ্য, শাহরিয়ার নাজিম জয় শুধু ছোট পর্দাতেই নয়, অভিনয় করেছেন বড়পর্দাও। তার অভিনীত প্রথম নাটক হচ্ছে ‘গোধূলী লগ্নে’ এবং প্রথম চলচ্চিত্র হল ‘জীবনের গল্প’। অন্যন্য চলচ্চিত্রের মধ্যে ‘এই যে দুনিয়া’, ‘গ্রামগঞ্জের পিরিতি’, ‘পাষানের প্রেম’ অন্যতম।







