আনিছুর রহমান এলিন এ ছাড়াও করোনায় লকডাউন চলাকালীন নিম্ন আয়ের মানুষদের সহায়তার জন্য প্রশাসনের উম্মুক্ত ত্রাণ তহবিলে সর্বোচ্চ ১৫ লক্ষ টাকা দিয়ে সহযোগিতাসহ বিভিন্ন সামাজিক কাজে সাহায্যের হাত বাড়িয়ে প্রশংসিত হয়েছেন । সরিষাবাড়ী উপজেলার উল্লেখযোগ্য অবদানের মধ্যে রয়েছে বিনামূল্যে সরিষাবাড়ী মডেল মসজিদ নির্মানে জমি দান। এর পাশাপাশি আনিছুর রহমান এলিন সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হেলেঞ্চাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি। তার বাবা মার নামে হাফেজিয়া মাদ্রাসা ও এতিম খানা, বিভিন্ন সময় শিক্ষার্থীদের পড়ালেখা নিশ্চিত করার জন্য ব্যক্তিগত তহবিল থেকে সহযোগিতা, এতিম ও অসহায় ব্যক্তিদের পাশে দাঁড়ানো,মসজিদ মাদ্রাসা ও এতিম খানায় আর্থিক সহযোগিতা, পবিত্র ইদ উল ফিতর ও ইদ উল আযহায় গরীবদের মাঝে শাড়ী, লুঙ্গি কাপড় বিতরণ সহ বিভিন্ন কাজে ভুমিকা রাখায় সকলের মনের মনি কোঠায় জায়গা করে নিয়েছে। এ ছাড়াও দলের নেতাকর্মীদের পাশে সব সময় থাকেন। স্বাধীনতার পর ময়মনসিংহ বিভাগে এই প্রথম আনিছুর রহমান এলিন বাংলাদেশ ইলেকট্রিক্যাল এসোসিয়েশনের ডাইরেক্টর ও বাংলাদেশ কম্পিউটার সমিতির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি শেখ হাসিনার জীবন সংগ্রামের কাহিনী অবলম্বনে তার জীবন আলেখ্য হাসু থেকে হাসিনা নামের একটি গবেশনা বইয়ের সফল রচয়িতা।







