Friday, November 6, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
  • /প্রবাসী খবর
  • অপরাধ
  • আইন/আদালত
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • জাতীয়
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • আন্তর্জাতিক
  • প্রশাসন
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • ভারত/কলিকাতা
  • রাজধানী ঢাকা
  • শিক্ষা
  • সাংবাদিক/মিডিয়া
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
  • /প্রবাসী খবর
  • অপরাধ
  • আইন/আদালত
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • জাতীয়
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • আন্তর্জাতিক
  • প্রশাসন
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • ভারত/কলিকাতা
  • রাজধানী ঢাকা
  • শিক্ষা
  • সাংবাদিক/মিডিয়া
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home জাতীয়

সংবাদ বিজ্ঞপ্তি  আরপিও সংশোধনী বিল মড়ার ওপর খাড়ার ঘা: টিআইবির উদ্বেগ 

admin by admin
June 9, 2023
in জাতীয়
Reading Time: 1 min read
1 0
A A
0
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

ঢাকা, ০৯ জুন ২০২৩: জাতীয় সংসদে উত্থাপিত গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) সংশোধনী বিল পাশ হলে তা নির্বাচন কমিশনের ক্ষমতা আরো খর্ব করবে উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। প্রস্তাবিত সংশোধনী পাশ করা হলে কমিশনের নিকট নির্বাচনী আইনের লঙ্ঘনের কারণে যৌক্তিক বিবেচিত হলে যে কোনো নির্বাচনী এলাকায় চলমান নির্বাচন বাতিলের যে ক্ষমতা বিদ্যমান আইনে রয়েছে, তা কেড়ে নেওয়া হবে বলে মন্তব্য করেছে সংস্থাটি।

গণমাধ্যমে প্রকাশিত সংবাদে জানা যায়, জাতীয় সংসদে উত্থাপিত সংশোধিত আরপিও অনুযায়ী এই ক্ষমতা হারাতে যাচ্ছে নির্বাচন কমিশন। উল্লেখ্য, বিদ্যমান গণপ্রতিনিধিত্ব আদেশের ৯১(ক) ধারায় বলা আছে, “নির্বাচন কমিশন যদি এই মর্মে সন্তুষ্ট হয় যে, নির্বাচনে বলপ্রয়োগ, ভীতি প্রদর্শন এবং চাপ সৃষ্টিসহ বিভিন্ন বিরাজমান অপকর্মের কারণে যুক্তিযুক্ত, ন্যায়সঙ্গত এবং আইনানুগভাবে নির্বাচন পরিচালনা নিশ্চিত করিতে সক্ষম হইবেন না, তাহা হইলে যে কোনো ভোট কেন্দ্র [বা, ক্ষেত্রমত, সম্পূর্ণ নির্বাচনি এলাকায়] নির্বাচনের যে কোনো পর্যায়ে ভোট গ্রহণসহ নির্বাচনি কার্যক্রম বন্ধ করিতে পারিবে।” প্রস্তাবিত সংশোধনীতে “যে কোনো ভোট কেন্দ্র বা, ক্ষেত্রমত, সম্পূর্ণ নির্বাচনি এলাকায় নির্বাচনের যে কোনো পর্যায়ে ভোট গ্রহণসহ নির্বাচনি কার্যক্রম বন্ধ করিতে পারিবে”, এই বিধানটিকে সুকৌশলে বাতিল করে শুধুমাত্র সংশ্লিষ্ট কেন্দ্রের ভোট গ্রহণ (পোলিং) বাতিল করার মধ্যে কমিশনের ক্ষমতাকে সীমাবদ্ধ করার প্রস্তাব করা হয়েছে। ফলে এই সংশোধনীটি আইনে পরিণত হলে প্রযোজ্য ক্ষেত্রে কমিশনকর্তৃক  নির্বাচনী এলাকাভিত্তিক নির্বাচন বন্ধ করার ক্ষমতা থাকবে না। আজ গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টিকে নির্বাচনী ব্যবস্থায় “মড়ার ওপর খাড়ার ঘা” উল্লেখ করে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘গত বছর অক্টোবরে সিসিটিভি ক্যামেরায় নির্বাচন পর্যবেক্ষণ করে অনিয়মের প্রমাণ পেয়ে গাইবান্ধা-৫ আসনের  উপনির্বাচন স্থগিত ঘোষণা করেছিলো কমিশন। কমিশনের এই পদক্ষেপ ক্ষমতাসীন দলের দুশ্চিন্তার কারণ হতে পারে মর্মে পর্যবেক্ষকদের অনেকের মধ্যে যে ধারণা সৃষ্টি হয়েছিলো, এই সংশোধনী তার যথার্থতাই প্রতীয়মান করে। সংশোধনীতে প্রস্তাবিত “ইলেকশন” এর স্থলে “পোলিং” শুধু শব্দগত পরিবর্তন নয়, এর ব্যাপকতা আরো অনেক বেশি। এই বিল পাশের মাধ্যমে কমিশনের ক্ষমতা খর্ব করা হলে তা দেশে অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ নির্বাচনের সম্ভাবনা সম্পর্কে আস্থাহীনার সংকটকে আরো ঘনীভূত করবে।

টিআইবির নির্বাহী পরিচালক বলেন, ‘গাইবান্ধা-৫ এর মতো দুয়েকটি ব্যতিক্রম ছাড়া নির্বাচন কমিশন সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে সক্ষম হবে এমন প্রত্যাশার পেছনে যুক্তি যেখানে একান্তই বিরল; বিশেষ করে নির্বাচনকালীন সরকার, আইন প্রয়োগকারী সংস্থা ও প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিরপেক্ষ ও স্বার্থের দ্বন্দমুক্ত ভূমিকার সম্ভাবনা যেখানে মরিচীকার মতো, সেখানে এই সংশোধনী কমিশনের বিদ্যমান আইনগত সক্ষমতা যতটুকুই রয়েছে তাকেও নিজেদের স্বার্থে আরো গণ্ডিবদ্ধ করার উদ্যোগ ছাড়া কিছ্ইু নয়। নির্বাচনী অনিয়ম রোধে কমিশনের ক্ষমতা এভাবে খর্ব করা অগণতান্ত্রিক ও অসাংবিধানিক। শুধু তাই নয়, প্রস্তাবিত সংশোধনীতে ঋণখেলাপী ও বিলখেলাপীদের জন্য সুযোগ বাড়ানো হয়েছে। বিদ্যমান আদেশে মনোনয়নপত্র জমা দেওয়ার সাত দিন পূর্বে ব্যাংকঋণ ও বিভিন্ন পরিষেবার বিল পরিশোধের অনুলিপি জমা দেওয়ার বিধান থাকলেও, সংশোধনীতে মনোনয়নপত্র জমা দেওয়ার আগের দিন পর্যন্ত সে সুযোগ রাখা হয়েছে। অবস্থাদৃষ্টে, ঋণখেলাপী ও বিলখেলাপীদের নির্বাচনে উৎসাহিত করা হচ্ছে- এমন ধারণা জোরালো হওয়া মোটেই অমূলক নয়।’

উল্লিখিত সংশোধনী প্রস্তাবটি বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি। পাশাপাশি অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ নির্বাচনে জনগণের ভোটাধিকার চর্চার স্বার্থে নির্বাচনকালীন সরকার, আইন প্রয়োগকারী সংস্থা ও প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিরপেক্ষ ও স্বার্থের দ্বন্দমুক্ত ভূমিকা নিশ্চিত করতে প্রয়োজনীয় আইনি ও প্রাতিষ্ঠানিক সংস্কারের সুনির্দিষ্ট উদ্যোগ গ্রহণের আহ্বান জানাচ্ছে সংস্থাটি।

Views: 259

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

কক্সবাজারের ঈদগাঁওতে অবৈধ ক্লিনিক সিলগালা, রাইস মিলকে জরিমানা

কক্সবাজারের ঈদগাঁওতে অবৈধ ক্লিনিক সিলগালা, রাইস মিলকে জরিমানা

by admin
November 6, 2026
0
4

কক্সবাজারের ঈদগাঁওতে অবৈধ ক্লিনিক সিলগালা, রাইস মিলকে জরিমানা কক্সবাজার প্রতিনিধি। কক্সবাজারের ঈদগাঁওয়ে অবৈধভাবে পরিচালিত একটি ক্লিনিককে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে...

পৃথিবীর বেশিরভাগ স্ত্রী কেন স্বামীর ওপর বিরক্ত? স্বামী ভালো হয় মৃত্যুর পর!

পৃথিবীর বেশিরভাগ স্ত্রী কেন স্বামীর ওপর বিরক্ত? স্বামী ভালো হয় মৃত্যুর পর!

by admin
November 4, 2026
0
23

পৃথিবীর বেশিরভাগ স্ত্রী কেন স্বামীর ওপর বিরক্ত? স্বামী ভালো হয় মৃত্যুর পর! হাকিকুল ইসলাম খোকন,এমডি নাসির, বাপসনিউজঃ সংসার জীবনের এক...

বাধা ও প্রশাসনের মৌখিক নিষেধাজ্ঞার মধ্যেই সিনেমাটিক স্টাইলে ছদ্মবেশ মাহফিলে গিয়াস উদ্দিন তাহেরী

বাধা ও প্রশাসনের মৌখিক নিষেধাজ্ঞার মধ্যেই সিনেমাটিক স্টাইলে ছদ্মবেশ মাহফিলে গিয়াস উদ্দিন তাহেরী

by admin
November 3, 2026
0
38

ফরাস উদ্দিন বাধা ও প্রশাসনের মৌখিক নিষেধাজ্ঞার মধ্যেই সিনেমাটিক স্টাইলে ছদ্মবেশ ধারণ করে গভীর রাতে মাহফিলে উপস্থিত হলেন আলোচিত ইসলামী...

সেনাবাহিনী থেকে বরখাস্ত এবং সম্প্রতি ভূতাপেক্ষ পদোন্নতি পেয়ে লেফটেন্যান্ট জেনারেল হওয়া আব্দুল্লাহিল আমান আজমী

সেনাবাহিনী থেকে বরখাস্ত এবং সম্প্রতি ভূতাপেক্ষ পদোন্নতি পেয়ে লেফটেন্যান্ট জেনারেল হওয়া আব্দুল্লাহিল আমান আজমী

by admin
November 3, 2026
0
760

সেনাবাহিনী থেকে বরখাস্ত এবং সম্প্রতি ভূতাপেক্ষ পদোন্নতি পেয়ে লেফটেন্যান্ট জেনারেল হওয়া আব্দুল্লাহিল আমান আজমী গুমের বন্দী দশা থেকে মুক্ত হবার...

৩রা নভেম্বর — জেল হত্যা দিবস।

৩রা নভেম্বর — জেল হত্যা দিবস।

by admin
November 3, 2026
0
24

৩রা নভেম্বর — জেল হত্যা দিবস। বাঙালি জাতির ইতিহাসে এক বেদনাবিধুর ও কলঙ্কময় দিন। ১৯৭৫ সালের এই দিনে ঢাকা কেন্দ্রীয়...

বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক নার্সকে পিটিয়ে জখম করলো অপর সহোদর দুই বোন নার্স

বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক নার্সকে পিটিয়ে জখম করলো অপর সহোদর দুই বোন নার্স

by admin
November 2, 2026
0
31

বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক নার্সকে পিটিয়ে জখম করলো অপর সহোদর দুই বোন নার্স বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছী উপজেলা...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • কক্সবাজারের ঈদগাঁওতে অবৈধ ক্লিনিক সিলগালা, রাইস মিলকে জরিমানা November 6, 2026
  • মাদক ও চুরি বিরোধী সুনামগঞ্জের তিনটি ইউনিয়নবাসির আয়োজনে প্রতিরোধমূলক সভা অনুষ্ঠিত November 6, 2026
  • বর্তমান বিদ্যুৎ সংকট আওয়ামী লীগ সরকারের অপরিকল্পিত বিদ্যুৎ প্রকল্প স্থাপন করার কারনে সৃষ্টি-ব্যারিস্টার খোকন এমপি November 6, 2026
  • খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৯ দোকান ক্ষতি প্রায় কোটি টাকা November 6, 2026
  • আমরা “অধিকারের” জন্য লড়তে শিখেছি, কিন্তু “দায়িত্ব পালন” করতে শিখিনি। এটাই আজকের সমাজের সবচেয়ে বড় ট্র্যাজেডি। November 6, 2026
  • গাজীপুরের কাপাসিয়ায় অবৈধ মাটি কাটা রোধে ইউএনও হাফিজুল হকের ঝটিকা অভিযান: ৩ মাসের কারাদণ্ড ও জরিমানা November 6, 2026
  • বাংলাদেশি-আমেরিকান বংশোদ্ভূত প্রার্থীদের কে জিতেছেন, কে হারলেন November 6, 2026
  • ডেমোক্র্যাটরা কি ইরান যুদ্ধ থামাতে পারবে? November 6, 2026
  • পরাজয়ের জন্য ইরান যুদ্ধকে দায়ী করলেন জেডি ভ্যান্স November 6, 2026
  • ” স্মরণে ৭১,হৃদয়ে বাংলাদেশ” টেলিগ্রাম গ্রুপের ভার্চুয়াল সভা শনিবার,৭ নভেম্বর November 6, 2026
  • প্রথম আফ্রিকান-আমেরিকান স্পাীকার হওয়ার পথে নিউইয়র্কের হাকিম জেফ্রিস November 6, 2026
  • যুক্তরাষ্ট্রের কংগ্রেসে পুনর্নির্বাচিত হয়েছেন নিউইয়র্কের ডেমোক্র্যাট টিম কেনেডি November 6, 2026
  • বঙ্গবন্ধুর আদর্শে অবিচল জাতীয় চার নেতা: কারাগারের অন্ধকারেও যাঁরা মাথা নত করেননি November 6, 2026
  • যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের ‘ব্লু টাইড’; কংগ্রেসের উভয় কক্ষেই রিপাবলিকানদের হারিয়ে চমক November 6, 2026
  • যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক জয়, প্রতিনিধি পরিষদ ও সিনেট—দুই কক্ষেই নিয়ন্ত্রণ হারাল রিপাবলিকানরা November 6, 2026
  • চাটখিলে রাষ্ট্রবিরোধী সকল অপশক্তির বিরুদ্ধে জুয়েলের উদ্যোগে সমাবেশ ও মিছিল November 6, 2026
  • আরব আমিরাত দুবাই জমকালো আয়োজনে ‘এনআরবি সিআইপি সম্মাননা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। November 5, 2026
  • কেশবপুরে ডেঙ্গু প্রতিরোধে দুই শিক্ষাপ্রতিষ্ঠান ও বাজিতপুর মন্দির প্রাঙ্গণে সচেতনতামূলক কর্মসূচি November 5, 2026
  • যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদের সদস্য হিসেবে টানা পঞ্চমবারের মতো নির্বাচিত হয়েছেন ডেমোক্রেটিক পার্টির দুই মুসলিম নারী রশিদা তলাইব ও ইলহান ওমর। November 5, 2026
  • চৌদ্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন November 5, 2026
  • চৌদ্দগ্রামে সামাজিক ঐক্য ও সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে জামায়াতের মতবিনিময় November 5, 2026
  • খাজা বাবার অসাম্প্রদায়িক ভারতের স্বপ্নভঙ্গ: জিন্নাহর রাজনীতি যেভাবে সব মানুষের ইন্ডিয়াকে রামরাষ্ট্রে রূপান্তর করল। November 4, 2026
  • রোজিনা প্রতিবন্ধী হয়েও উচ্চ শিক্ষিত November 4, 2026
  • যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন ২০২৬: কখন, কীভাবে দেখবেন ভোটের ফলাফল ও নির্বাচনী আপডেট? November 4, 2026
  • ফ্লোরিডায় উড়োজাহাজ বিধ্বস্ত: ৬ কিলোমিটার দূরে মিলল গুরুত্বপূর্ণ ধ্বংসাবশেষ, তদন্তে নতুন সূত্র November 4, 2026
  • আসিফ মাহমুদ লেখেন, ‘আপা আসবে তাই চলে যাচ্ছি। বিদায় বাংলাদেশ! November 4, 2026
  • ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা November 4, 2026
  • বাংলাদেশ এখন অস্থিরতায়: রাজনৈতিক স্থিতিশীলতা, আইনশৃঙ্খলা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি November 4, 2026
  • যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: কংগ্রেসের নিয়ন্ত্রণ নিয়ে ডেমোক্র্যাটদের সম্ভাবনা ও পূর্বাভাস ঘিরে আলোচনা November 4, 2026
  • ট্রাম্পের অভিশংসনের পক্ষে নন ‘দ্য ভিউ’-এর উপস্থাপকেরা, ডেমোক্র্যাটদের অন্য বিষয়ে মনোযোগ দেওয়ার পরামর্শ November 4, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      কক্সবাজারের ঈদগাঁওতে অবৈধ ক্লিনিক সিলগালা, রাইস মিলকে জরিমানা

      কক্সবাজারের ঈদগাঁওতে অবৈধ ক্লিনিক সিলগালা, রাইস মিলকে জরিমানা

      November 6, 2026
      মাদক ও চুরি বিরোধী সুনামগঞ্জের তিনটি ইউনিয়নবাসির আয়োজনে প্রতিরোধমূলক সভা অনুষ্ঠিত

      মাদক ও চুরি বিরোধী সুনামগঞ্জের তিনটি ইউনিয়নবাসির আয়োজনে প্রতিরোধমূলক সভা অনুষ্ঠিত

      November 6, 2026
      বর্তমান বিদ্যুৎ সংকট আওয়ামী লীগ সরকারের  অপরিকল্পিত বিদ্যুৎ প্রকল্প স্থাপন করার কারনে সৃষ্টি-ব্যারিস্টার খোকন এমপি

      বর্তমান বিদ্যুৎ সংকট আওয়ামী লীগ সরকারের অপরিকল্পিত বিদ্যুৎ প্রকল্প স্থাপন করার কারনে সৃষ্টি-ব্যারিস্টার খোকন এমপি

      November 6, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল
      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • জাতীয়
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • আন্তর্জাতিক
      • প্রশাসন
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • ভারত/কলিকাতা
      • রাজধানী ঢাকা
      • শিক্ষা
      • সাংবাদিক/মিডিয়া
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • জেনেনিন আপনার রাশিফল
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • স।রাদেশ

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d