রংপুর বিভাগীয় প্রতিনিধি: শিল্পী সালমা মোস্তাফিজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ^াস ত্যাগ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ভাওয়াইয়া গানের জাতীয়ভিত্তিক বিশেষায়িত সংগঠন ভাওয়াইয়া অঙ্গনের চেয়ারম্যান ছিলেন। গত ২ জুলাই রবিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। গুণী এ শিল্পীর স্বামী ভাওয়াইয়া শিল্পী, গীতিকার, সুরকার, সংগীত পরিচালক ও বিশিষ্ট সংগঠক এ কেএম মোস্তাফিজুর রহমান তার মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন। সালমা মোস্তাফিজ বাংলাদেশ বেতার ও টেলিভিশনে নিয়মিত সংগীত পরিবেশনা করতেন। ৩ জুলাই সোমবার বাদ জোহর মধ্য পাইকপাড়া জামে মসজিদে মরহুমার জানাজা শেষে রায়েরবাজার কবরস্থানে দাফন করা হয়। মোস্তাফিজুর রহমান বলেন, রবিবার বিকালে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে সালমা মোস্তাফিজ। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টা ৩০ মিনিটের দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে রংপুরের সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শোক প্রকাশ করা হয়েছে।
জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা, প্রজ্ঞাপন জারি
দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়িয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। রোববার (২০ সেপ্টেম্বর)...







