বায়েজীদ গাইবান্ধা প্রতিনিধি:-
গাইবান্ধার গোবিন্দগঞ্জে যাত্রীবাহী বাস শ্যামলী ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে।
এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন।
আজ শনিবার(৮ জুলাই) দিবাগত রাত ১২.৪৫ মিনিটের দিকে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের কাটাখালী বালুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
তবে নিহতের সংখ্যা আর বাড়তে পারে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আমিনুল ইসলাম।
তিনি জানান, গোবিন্দগঞ্জের কাটাখালী এলাকায় যাত্রীবাহী বাস শ্যামলী ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি।
Views: 381
Related