ডোমার (নীলফামারীর) প্রতিনিধিঃ নীলফামারীর ডোমার পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর পদে উপ-নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে ফুলকুঁড়ি একাডেমির অধ্যক্ষ দেলাওয়ার হোসেন ওয়ার্ড কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।সোমবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহন অনুষ্ঠিত হয়। তিনি পাঞ্জাবি প্রতিক নিয়ে ৩১৬ ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচিত হন। তার নিকটতম প্রার্থী হারুন আশিকুর রহমান সাজু (উটপাখি) প্রতিক নিয়ে পেয়েছেন ৩০৭ ভোট। নির্বাচনে ৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তারা হলেন, রুহুল আমিন (ডালিম) প্রতিক নিয়ে পেয়েছেন ২৯৯ভোট। এবাদত হোসেন চঞ্চল (টেবিল ল্যাম্প) প্রতিক নিয়ে পেয়েছেন ২৭২ ভোট এবং রিফাত হাসান সৌরভ (ব্ল্যাকবোর্ড) প্রতিক নিয়ে পেয়েছেন ৪৭ভোট। ওই ওয়ার্ডে মোট ১ হাজার ৫৭৩ জন ভোটারের মধ্যে ১হাজার ২৬৩জন ভোটার তাদের ভোট প্রদান করেন। এরমধ্যে ২২টি ভোট বাতিল করা হয়।
Views: 392
Related