পৌরসভার ২নম্বর ওয়ার্ড দক্ষিণ সুজাপুর (চাঁদপাড়া) মিস্ত্রিপাড়া এলাকায় রাস্তার সিসি ঢালাই কাজের উদ্বোধন
মোঃ আশরাফুল আলম দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার ২নম্বর ওয়ার্ড দক্ষিণ সুজাপুর (চাঁদপাড়া) মিস্ত্রিপাড়া এলাকায় রাস্তার সিসি ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে।
১ আগস্ট মঙ্গলবার বেলা ১২ টায় রাস্তার সিসি ঢালাই কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফুলবাড়ী পৌরসভার সম্মানিত মেয়র আলহাজ্ব মো. মাহমুদ আলম লিটন মহোদয়। এসময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর মো. মাজেদুর রহমান, ৯নং ওয়ার্ড কাউন্সিলর মো. আতাউর রহমান, পৌর নির্বাহী প্রকৌশলী মো. লুৎফুল হুদা চৌধুরী লিমন, উপ-সহকারী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, সাংবাদিক মো. আশরাফ পারভেজসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Post Views: 357







