গোপাল চন্দ্র রায়, ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট – ২০২৩ এর উপজেলা পর্যায়ে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় জামিরবাড়ী পশ্চিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ০-৭ গোলে পরাজিত করে দক্ষিণ আমবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং পশ্চিম সোনারায় সরকারি প্রাথমিক বিদ্যালয় ট্রাইব্রেকারে ৫-৪ গোলে গোমনাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।
ডোমার উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলমের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ। বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, সোনারায় ইউপি চেয়ারম্যান গোলাম ফিরোজ চৌধুরী, প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) রকিবুল হাসান, সহকারী শিক্ষা অফিসার আব্দুস ছামাদ, নজরুল ইসলাম, সুদীপ চন্দ্র শর্মা প্রমূখ।
Views: 475
Related