রংপুর বিভাগীয় প্রতিনিধি: সংগঠন বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে রংপুর জেলা ছাত্রলীগের ১৫ নেতাকে কারণ দর্শানো নোটিশ দিয়েছে জেলা ছাত্রলীগ। এর আগে একই অভিযোগে ১৪ জনকে থেকে অব্যাহতি দেওয়ার হয়। গত ২৪ আগস্ট বৃহ¯পতিবার দিবাগত রাতে রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি এসএম সাব্বির আহমেদ ও সাধারণ স¤পাদক একেএম তানিম আহসান চপল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্বরণকালের সর্ববৃহৎ ছাত্রসমাবেশ সফল করার লক্ষ্যে রংপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে ২৪ আগস্ট বিকাল ৩ টায় দলীয় কার্যালয়ে বিশেষ বর্ধিত সভার আয়োজন করাহয়। উক্ত বর্ধিত সভায় যে সকল নেতৃবৃন্দ উপস্থিত হননি তাদের বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা আগামী তিন কার্যদিবসের মধ্যে লিখিত প্রতিবেদন রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি/সাধারণ স¤পাদকের নিকট স্ব-শরীরে উপস্থিত হয়ে দাখিল দেওয়ার নির্দেশ প্রদান করা হলো। যে সকল নেতৃবৃন্দ উপস্থিত হননি তারা হলেন, গঙ্গাচড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি কাওছার হোসেন নয়ন, সাধারণ স¤পাদক জিএম শাহজালাল,পীরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি আল মামুন কাওছার রতন, সাধারণ স¤পাদক রাকিবুল ইসলাম রাকিব, পীরগঞ্জ পৌর ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হক সাগর, সাধারণ স¤পাদক শাহেদ প্রধান, কাউনিয়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সাকিবুল হাসান রিছন ও আব্দুর রাজ্জাক, বদরগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ স¤পাদক রাকিব হাসান, বদরগঞ্জ সরকারি কলেজ শাখার সভাপতি মোস্তফা কামাল বাবু ও সাধারণ স¤পাদক সাকিব ইসলাম, পীরগাছা সরকারি কলেজ শাখার সভাপতি সাজ্জাদ হোসেন শাকিল ও সাধারণ স¤পাদক শাহ মো. প্রতীক খন্দকার, কাউনিয়া কলেজ শাখার সভাপতি মুন্না সরকার এবং হারাগাছ সরকারি কলেজ শাখার সাধারণ স¤পাদক মেহেদী হাসান রিয়াল।







