মিরসরাই প্রতিনিধি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি হাইস সড়কের পাশের কালভার্টের সাথে ধাক্কা লেগে প্রাণ হারালেন ঠাকুরগাঁও জেলার রাণীসংকৈল থানার সদ্যবিদায়ী ওসি এসএম জাহিদ ইকবাল (৪৬)। রাণীসংকৈল থানা থেকে বদলি হয়ে সর্বশেষ চুয়াডাঙ্গা জেলা ডিএসবির ওসি হিসেবে কর্মরত ছিলেন জাহিদ ইকবাল। একই ঘটনায় আরো ৭ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭ টার সময় উপজেলার নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্র এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত জাহিদ ইকবালের স্ত্রীও একজন পুলিশ পরিদর্শক। তিনি চট্টগ্রাম মেট্রোতে কর্মরত পুলিশ পরিদর্শক মর্জিনা আক্তারের ব্যাচমেট। দুর্ঘটনার কথা শুনে ঘটনাস্খলে ছুটে যান মর্জিনা আক্তার। তিনি বলেন, নিহত জাহিদ ইকবাল তার দুই বোন ও বোনের ২ ছেলে এবং নিজের ছেলে তাহসিনকে নিয়ে কুষ্টিয়া থেকে বান্দরবান যাচ্ছিলেন। দুই সন্তানের জনক জাহিদের স্ত্রী রেশমাও পুলিশ পরিদর্শক হিসেবে কর্মরত। স্ত্রী রেশমা ও তার মেয়ে এই ট্যুর ছিলেন না। আহত ছেলে তাহসিন শঙ্কামুক্ত। ওসি জাহিদের দুই বোনের অবস্থাও আশংকাজনক, তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্র এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে কালভার্টের সাথে ধাক্কায় দুমডেমুচড়ে যায় পুলিশ কর্মকর্তাকে বহনকারী হাইস। পরে ওই হাইসটির পেছনে একটি প্রাইভেটকার ধাক্কা দিলে সেটির সামনের অংশও দুমডেমুচড়ে যায়। এতে হাইসে থাকা পুলিশ কর্মকর্তা জাহিদ ইকবাল নিহত হয়।
কুমিরা হাইওয়ে থানার ইনচার্জ শাহাদাত হোসেন জানান, হাইসে ৮ জন যাত্রী ঢাকা থেকে বান্দরবানের উদ্দেশ্যে যাচ্ছিল। নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্র এলাকায় পৌঁছলে হাইসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে কালভার্টের সাথে ধাক্কা লাগে। এতে গাড়িতে থাকা পুলিশ কর্মকর্তা জাহিদ ইকবাল নিহত হন। গাড়িতে থাকা আরো ৭ যাত্রী গুরুতর আহত হয়। নিহত পুলিশ কর্মকর্তার লাশ আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। দুর্ঘটনা কবলিত গাড়ি দুইটি পুলিশ হেফাজতে রয়েছে।
ডিবিসি নিউজের চেয়ারম্যান, প্রখ্যাত সাংবাদিক নেতা এবং দি ডেইলি অবজারভার-এর সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী ও রিপোর্টার রাজিব ঘোষকে ডিবিসি কার্যালয় থেকে পুলিশ কর্তৃক তুলে নিয়ে যাওয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ
ডিবিসি নিউজের চেয়ারম্যান, প্রখ্যাত সাংবাদিক নেতা এবং দি ডেইলি অবজারভার-এর সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী ও রিপোর্টার রাজিব ঘোষকে ডিবিসি কার্যালয়...






