প্রতিনিধি ঃ জামালপুরের আর্জেন্টিনা সেই সমর্থক মেসি ভক্ত মাসুদুর রহমান জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ৩য় বর্ষে ফাস্ট ক্লাস অর্জন করেছেন । মঙ্গলবার (১০ অক্টোবর ) বিকেলে জাতীয় বিশ্ব¦বিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামানের স্বাক্ষরিত অনার্স ৩য় বর্ষের রেসাল্ট প্রকাশ করা হয় । মাসুদুর রহমান সরিষাবাড়ী উপজেলার ধানাটা গ্রামের ইলেকট্রিক মিস্ত্রী মোজাম্মেল হক ও হস্তশিল্প ব্যবসায়ী কমলা বেগমের ছেলে । তিনি রাজধানীর তেজগাঁও কলেজের অনার্সে অধ্যয়নরত রয়েছেন ।
জানা গেছে, ২০২২ কাতার বিশ্বকাপ ফুটবল খেলা চলাকালীন সময় (১৮ নভেম্বর) জামালপুরের সরিষাবাড়ীতে ১ হাজার ৬০ ফুট দৈর্ঘ্যের লম্বা পতাকা নিয়ে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। সরিষাবাড়ী উপজেলায় প্রায় ৮০ শতাংশ মানুষ আর্জেন্টিনার সমর্থক এবং মেসি ভক্ত। র্যালি শেষে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হলে ৫গরু ও ৫ ছাগল জবাই দিয়ে জামালপুরের ঐতিহ্য মিল্লি ভাত দিয়ে গণভোজ করার ঘোষনা দেন মাসুদ। ১৯ নভেম্বর ১ হাজার ৬০ ফুট দৈর্ঘ্যরে পতাকাটি পৌর এলাকার ট্রাক পরিবহন মোড় থেকে শুরু করে পৌরসভা, শিল্পকলা, ডাকবাংলো হয়ে টানিয়ে দেওয়া হয়। ফুটবল বিশ্বকাপের ম্যাচে সৌদি আরবের কাছে আর্জেন্টিনা হেরে যাওয়ায় সন্ধ্যায় রাতের অন্ধকারে ব্রাজিল সমর্থকরা সোনালী ব্যাংকের সামনে দুই জায়গায় আর্জেন্টিনার পতাকা ছিঁড়ে ফেলার ঘটনায় ২৩ নভেম্বর সরিষাবাড়ী থানায় অভিযোগও দায়ের করেছিলেন মেসিভক্ত মাসুদুর রহমান। এ ছাড়াও আর্জেন্টিনার প্রতিটি খেলায় তার পক্ষ থেকে নানা আয়োজনে খেলার দেখার পাশাপাশি খাবারের আয়োজনের ব্যবস্থা করা হয়েছিল। আর খেলাগুলোতে তিনি প্রায় ৫ লক্ষ টাকা ব্যয় করেন। বাংলাদেশে আর্জেন্টিনার দূতাবাস চালু হওয়ায় জামালপুরের সরিষাবাড়ীতে গত ৩ মার্চ মাসুদের আয়োজনে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। এ ছাড়াও গত ১৫ মার্চ বুধবার দুপুরে বনানী বি ব্লকের ২৩ নম্বর সড়কে আর্জেন্টিনা দুতাবাসে আর্জেন্টিনা জাতীয় দলের ফুটবল দল ও মেসিকে জামালপুরের সরিষাবাড়ীতে আমন্ত্রণ জানিয়েছেন মাসুদুর রহমান । উল্লেখ্য যে , জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২১ সালের অনার্স ৩য় বর্ষের পরীক্ষা ২০২২ সালের ৩ মার্চ থেকে শুরু হয়ে ২৮ মে অনার্স ৩য় বর্ষের ৮ টি বিষয়ে পরীক্ষা শেষ হয় । সেই পরীক্ষায় জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনস্থ রাজধান ীর তেজগাঁও কলেজের ইসলামের ইতিহাস বিভাগ থেকে তেজগাঁও মহিলা কলেজ কেন্দ্র পরীক্ষায় অংশ গ্রহণ করে আর্জেন্টিনা সমর্থক মাসুদ । সিজিপিএ ৪.০০ এর মধ্যে ৩.০৯ অর্জন করে ফাস্ট ক্লাস পেয়েছেন মাসুদ ।
এ বিষয়ে মাসুদুর রহমান জানান , সবাই আমার জন্য দোয়া করবেন । প্রচন্ড পড়ালেখা করে যে রেজাল্ট আনতে পেরেছি এতে আমি খুবই খুশি । ভবিষ্যতে আরো ভালভাবে পড়ালেখা করে ভাল কিছু করতে পারি । সেই সাথে কলেজের ডিপার্টমেন্টের শিক্ষক বিভাগীয় প্রধান সুরাইয়া ম্যামসহ সকল শিক্ষকদের কে ধন্যবাদ । শিক্ষকরা কলেজে পাঠদান নিশ্চিত করার জন্য যে অক্লান্ত পরিশ্রম করে তা অকল্পনীয় ।
কোন সাংবাদিক এর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার ইখতিয়ার প্রেস ক্লাবের নেই
কোনো সাংবাদিকের বিরুদ্ধে সরাসরি আইনি ব্যবস্থা নেওয়া বা ফৌজদারি মামলা করার কোনো আইনি এখতিয়ার প্রেস ক্লাবের নেই। প্রেস ক্লাব হলো...








