মোঃ আশরাফুল আলম দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার দক্ষিণ সুজাপুর বানিয়াপাড়া জামে মসজিদের ইমাম ও সাংবাদিক আশরাফুল আলমের পিতা মোসলেম উদ্দিন সরকার(৬৫)
১১ অক্টোবর ( বুধবার) সকাল ১০:৪০মিনিটে বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে এক কণ্যাসহ আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রাক্তন মন্ত্রী আলহাজ্ব অ্যাড.মো.মোস্তাফিজুর রহমান এমপি, বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ দিনাজপুর সদর আসনের এমপি মো. ইকবালুর রহিম।
এছাড়াও শোক প্রকাশ করেছেন শহীদ আসাদুল্লাহ স্মৃতি সংসদের সভাপতি স্বাস্থ্য অধিদপ্তরে প্রাক্তন পরিচালক ডা. মুহাম্মদ শহীদুল্লাহ , দিনাজপুর পৌরসভার মেয়র মো. জাহাঙ্গীর আলম , ফুলবাড়ী পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ মাহমুদ আলম লিটন, বিশিষ্ট ব্যবসায়ী মো.নবিউল ইসলাম, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি মো. নূরুলহুদা দুলাল, দিনাজপুর প্রেসক্লাব ও জেলা ক্যাবের নির্বাহী সদস্য ফুলবাড়ী উপজেলা ক্যবের সভাপতি মাসউদ রানা প্রমুখ । বাদ আসর মরহুমের জানাজা শেষে দক্ষিণ সুজাপুরে পারিবারিক কবরস্থানে তার দাফন কার্য সম্পূর্ন করা হয়।
Views: 482
Related