Sunday, September 20, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home জাতীয়

ট্রেন দুর্ঘটনা ভৈরবের হাসপাতালে কেবলই স্বজন হারানোর গল্প

admin by admin
October 25, 2023
in জাতীয়, বিশেষ সংবাদ
Reading Time: 1 min read
1 0
A A
0
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

ব্রাহ্মণবাড়িয়া : সৌদি আরবে যাওয়ার ফ্লাইট ধরতে ট্রেনে করে রওনা দিয়েছিলেন কিশোরগঞ্জের রাসেল। বাজিতপুরের গ্রামের বাড়ি থেকে নরসিংদীতে পরিবারের কাছে যেতে ট্রেনে উঠেছিলেন আসির। মা–বাবার সঙ্গে ছুটি কাটিয়ে স্বামী ও দুই সন্তান নিয়ে ঢাকায় ফিরছিলেন হীরা বেগম। সবুজ শীল ভৈরব থেকে নরসিংদীতে মেয়ের বাড়িতে যাচ্ছিলেন।

তাঁদের মতো ১৮ জনের জীবন থেমে গেছে ভৈরব রেলস্টেশনের আউটার পয়েন্টে।

সোমবার (২৩ অক্টোবর) সেখানে এগারসিন্দুর ট্রেনে মালবাহী ট্রেনের ধাক্কায় তাঁদের মৃত্যু হয়। এ ঘটনায় শতাধিক আহত হয়েছেন। নিহত ব্যক্তিদের স্বজন ও আহত ব্যক্তিদের আর্তনাদে ভারী হয়ে উঠে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবেশ। দুর্ঘটনার পর গতকাল হাসপাতালটিতে যান প্রতিবেদকেরা। সেখানে নিহত ব্যক্তিদের স্বজনেরা দিয়েছেন দুর্ঘটনার বর্ণনা, জানিয়েছেন তাঁদের হারিয়ে ফেলা স্বজনদের গল্প।

দুর্ঘটনায় আহত ব্যক্তিদের মধ্যে ৭০ জনকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। এর মধ্যে ২১ জনকে ঢাকাসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। অন্যান্য হাসপাতালে নেওয়া হয় আরও অন্তত ৩০ জনকে। রাতেই স্বজনদের কাছে লাশগুলো হস্তান্তর করা হয়।

রাসেলের আর সৌদি আরবে যাওয়া হলো না : পরিবারের হাল ধরতে সৌদি আরবে যাওয়ার জন্য এগারসিন্দুর ট্রেনে করে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছিলেন রাসেল মিয়া। সঙ্গে ছিলেন মা, ছোট ভাই, ভাগনি ও দুলাভাই। গতকাল বিকেলের ট্রেন দুর্ঘটনায় পরিবারের সবাই বেঁচে গেলেও রাসেল চলে যান না–ফেরার দেশে।

রাসেল কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের হাবিব মিয়ার ছেলে। গতকাল বিকেলে কিশোরগঞ্জের ভৈরবে রেলস্টেশনের আউটার পয়েন্টে ক্রসিংয়ে যাত্রীবাহী ট্রেনের দুর্ঘটনায় নিহত ১৮ জনের মধ্যে তিনি একজন। এগারসিন্দুর ট্রেনের বগি থেকে তাঁর রক্তাক্ত লাশ উদ্ধার করেন স্বজনেরা।

ছেলের মৃত্যুর পর গতকাল রাতে রাসেলের মা রোকেয়া বেগম ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাইরে মেঝেতে অজ্ঞান অবস্থায় শুয়ে ছিলেন। তাঁর পাশে ছিলেন রাসেলের ভাই হামিম ও ভাগনি ইভা।

নিহত রাসেলের ভাই মো. হামিম বলেন, ‘সৌদি আরবে যাওয়ার জন্য আমার ভাইয়ের সবকিছু ঠিকঠাক ছিল। বুধবার তাঁর ফ্লাইট ছিল। এ জন্য বেলা একটার দিকে ভাইয়ের সঙ্গে আমি, আমার মা, ভাগনি, দুলাভাই কিশোরগঞ্জ থেকে এগারসিন্ধুর ট্রেনে উঠি। যে বগিটি দুমড়েমুচড়ে গেছে, ওই বগিতে আমরা ছিলাম। মা, ভাগনি, দুলাভাইসহ আমি ট্রেনের ভেতর থেকে অক্ষত বের হয়েছি। কিন্তু আমার ভাইকে আর অক্ষত পেলাম না। তাঁর রক্তাক্ত লাশ আমরাই উদ্ধার করেছি।’

তিনি আরও বলেন, ‘ট্রেনের ভেতরে প্রচুর যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর বগির ভেতর থেকে কেউ বের হতে পারছিলেন না। ট্রেনের ভেতর একটি লাশকে দুই ভাগ হয়ে যেতে দেখেছি আমি।’

পরিবারের কাছে ফেরা হলো না আসিরের : কৃষিকাজসহ দিনমজুরের কাজ করেন আসির উদ্দিন। তাঁর সামান্য আয়ে চলত স্ত্রী, তিন ছেলে, এক মেয়েসহ ছয়জনের পরিবার। গ্রামের বাড়ি থেকে নরসিংদীতে পরিবারের কাছে যাওয়ার উদ্দেশে রওনা দেন আসির। কিন্তু ট্রেন দুর্ঘটনায় আর পরিবারের কাছে ফেরা হলো না তাঁর।

আসির কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার দইগাঁও গ্রামের বাসিন্দা। পরিবার নিয়ে তিনি নরসিংদী জেলা শহরের একটি ভাড়া বাসায় থাকেন। পেশায় তিনি কৃষিকাজ করেন। পরিবারের ভরণপোষণ করতে তিনি দিনমজুরের কাজও করেন।

ট্রেন দুর্ঘটনার খবর পেয়ে বাজিতপুর ও নরসিংদী থেকে কিশোরগঞ্জের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাজির হন আসির উদ্দিনের মা সোরিয়া বেগম, বোন সাবিনা বেগম, ভাই শফিকুল ইসলাম। তাঁরা স্বাস্থ্য কমপ্লেক্সের বাইরে গাড়ি রাখার গ্যারেজের ভেতর অন্ধকারে বসে আহাজারি করছিলেন।

নিহত ব্যক্তির স্বজনেরা বলেন, কটিয়াদির মানিকখালী রেলস্টেশন থেকে বেলা ১১টার দিকে এগারসিন্ধুর ট্রেনে ওঠেন আসির উদ্দিন। নরসিংদীতে পরিবারের কাছে যেতে ট্রেনে উঠেছিলেন তিনি। কিন্তু দুর্ঘটনায় তিনি চিরদিনের জন্য বিদায় নিলেন। পরিবারের কাছে তাঁর আর ফেরা হলো না।

স্বামী-সন্তান বেঁচে গেলেন, চলে গেলেন হীরা : মা–বাবার সঙ্গে ছুটি কাটিয়ে এগারসিন্ধুর এক্সপ্রেস ট্রেনে ঢাকার উদ্দেশে রওনা দেন হীরা বেগম (২৬)। ট্রেনে তাঁর সঙ্গে স্বামী ও দুই বছরের ছেলেসন্তান ছিল। ভৈরবে রেলস্টেশনের আউটার পয়েন্টে ক্রসিংয়ে মালবাহী ট্রেনের সঙ্গে যাত্রীবাহী ট্রেনের ধাক্কায় প্রাণ হারান হীরা। তবে এ দুর্ঘটনায় হীরার স্বামী-সন্তান বেঁচে গেছেন।

হীরা বেগমের স্বজনেরা জানান, শারদীয় দুর্গোৎসব উপলক্ষে তিন দিন আগে কর্মস্থল থেকে ছুটি নিয়ে ঢাকা থেকে কিশোরগঞ্জে মা–বাবার সঙ্গে দেখা করতে এসেছিলেন হীরা বেগম। ছুটি কাটিয়ে সোমবার বেলা পৌনে একটার দিকে কিশোরগঞ্জ রেলস্টেশন থেকে স্বামী-সন্তানসহ ট্রেনে উঠেছিলেন তিনি। ঢাকায় ফেরার পথে ভৈরবে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারান এই নারী। হীরা ঢাকায় একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন।

গতকাল সন্ধ্যায় ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হীরা বেগমের লাশ নিতে এসেছিলেন তাঁর চাচা আবু তালেব। তিনি বলেন, এগারসিন্দুর এক্সপ্রেস ট্রেনটিতে হীরার সঙ্গে তাঁর স্বামী ও দুই বছরের ছেলে থাকলেও তাঁরা প্রাণে বেঁচে গেছেন। রেলওয়ের অবহেলার কারণেই এমন একটি দুর্ঘটনা ঘটেছে। এতগুলো প্রাণ ঝরে গেছে।

 

মেয়ের সঙ্গে সবুজ শীলের আর পূজা দেখা হলো না : রোববার নরসিংদীতে একমাত্র মেয়ের বাড়িতে বেড়াতে যান সবুজ শীল (৫০)।

সোমবার (২৩ অক্টোবর) দুপুরে কিস্তির টাকা পরিশোধ করতে কিশোরগঞ্জের ভৈরবে আসেন তিনি। কাজ শেষে আবার মেয়ের বাড়িতে ফিরতে এগারসিন্ধুর ট্রেনে ওঠেন তিনি। কিন্তু দুর্ঘটনা তাঁকে আর গন্তব্যে পৌঁছাতে দেয়নি। ওই ট্রেনের দুমড়েমুচড়ে যাওয়া বগিতে ছিলেন সবুজ শীল।

সবুজ শীল ভৈরবের রানীর বাজারে স্ত্রী শান্তি রানী শীলকে নিয়ে একটি ভাড়া বাসায় থাকতেন। রানীর বাজারে তিনি একটি দোকানে চুল কাটতেন। একমাত্র মেয়ে শম্পা রানী শীলকে নরসিংদী বিয়ে দিয়েছিলেন।

নিহত স্বজন হৃদয় শীল বলেন, মেয়ের বাড়ি থেকে মূলত কিস্তির টাকা পরিশোধ করার জন্যই সবুজ শীল ভৈরবে এসেছিলেন। কাজ শেষে দুপুরে ভৈরব রেলস্টেশন থেকে এগারসিন্ধুর ট্রেনে উঠে আবার মেয়ের বাড়ি নরসিংদীর উদ্দেশে রওনা হন তিনি। নরসিংদী ফিরে সন্ধ্যায় মেয়ে শম্পা রানীর সঙ্গে তাঁর পূজা দেখতে যাওয়ার কথা ছিল। কিন্তু পূজায় আর তাঁর যাওয়া হলো না।

সোমবার (২৩ অক্টোবর) রাত নয়টার দিকে নিহত ব্যক্তি স্ত্রী শান্তি রানী ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে স্বামীর জন্য আহাজারি করছিলেন। একটু পরপরই তিনি মূর্ছা যাচ্ছিলেন। এ সময় স্বজনেরা কোনোমতে তাঁকে সামলানোর চেষ্টা করছিলেন।

Post Views: 420

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

৯৯ বিচারককে বদলি ও পদায়ন, প্রজ্ঞাপন জারি

৯৯ বিচারককে বদলি ও পদায়ন, প্রজ্ঞাপন জারি

by admin
September 20, 2026
0
0

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের ৪৪ জেলা জজ, ২৬ অতিরিক্ত জেলা জজ, ২৫ যুগ্ম জেলা জজ, দুই সিনিয়র সিভিল জজ ও দুই...

জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা, প্রজ্ঞাপন জারি

জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা, প্রজ্ঞাপন জারি

by admin
September 20, 2026
0
0

দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়িয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। রোববার (২০ সেপ্টেম্বর)...

সামরিক যুদ্ধবিমান, আর চরের বুকে তৈরি করা রানওয়েতে জরুরি অবতরণ করছে মিত্রবাহিনীর বিমান

সামরিক যুদ্ধবিমান, আর চরের বুকে তৈরি করা রানওয়েতে জরুরি অবতরণ করছে মিত্রবাহিনীর বিমান

by admin
September 20, 2026
0
1

কল্পনা করুন তো, শান্ত মেঘনার পাড়ে মিষ্টি বাতাসে হুট করেই ভেঙে পড়ছে আকাশ চিঁড়ে আসা এক বিকট গর্জন! আকাশে উড়ছে...

সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

by admin
September 20, 2026
0
7

সাতক্ষীরার- ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুন (১৯) এর মরদেহ গলায় ফাঁস লাগা অবস্থায়...

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

by admin
September 20, 2026
0
15

কুমিল্লা: অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার...

অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের

অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের

by admin
September 20, 2026
0
72

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত হয়েছে বলে...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • ৯৯ বিচারককে বদলি ও পদায়ন, প্রজ্ঞাপন জারি September 20, 2026
  • জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা, প্রজ্ঞাপন জারি September 20, 2026
  • পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী September 20, 2026
  • সামরিক যুদ্ধবিমান, আর চরের বুকে তৈরি করা রানওয়েতে জরুরি অবতরণ করছে মিত্রবাহিনীর বিমান September 20, 2026
  • সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার September 20, 2026
  • জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান September 20, 2026
  • রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা September 20, 2026
  • ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের September 20, 2026
  • অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ September 20, 2026
  • অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের September 20, 2026
  • অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন September 20, 2026
  • বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী September 19, 2026
  • কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল September 19, 2026
  • দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির September 19, 2026
  • পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব September 19, 2026
  • রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর September 19, 2026
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর September 19, 2026
  • মুক্তিযুদ্ধের সংগঠক হাজী আঃ রব প্রয়াণে জেএসএফ-বাংলাদেশ এবং বাংলাদেশ হিউম্যান রাইটস এর শোক প্রকাশ September 19, 2026
  • সন্দ্বীপের পণ্ডিতের হাটে শ্রমিক দলের নেতাকে গুলি September 19, 2026
  • নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা September 19, 2026
  • ১৪ দিন ধরে নিখোঁজ বনপাড়ার ব্যবসায়ী মাহাবুল আলম! September 19, 2026
  • নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান September 19, 2026
  • পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য September 19, 2026
  • গাইবান্ধায় সদর উপজেলায় জনগণের উদ্যোগে ঝিনিয়ার বিলে স্বেচ্ছাশ্রমে খাল খনন September 19, 2026
  • সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বিশ্বনাথে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত September 19, 2026
  • নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে দুই জনকে কারাদণ্ড প্রদান September 19, 2026
  • নলডাঙ্গায় যুবদলের উদ্যোগে মশক নিধন অভিযান September 19, 2026
  • নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ September 19, 2026
  • জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে September 19, 2026
  • গাইবান্ধা সদর উপজেলায় ৫নং বল্লমঝাড় ইউনিয়নের আয়োজনে ‘আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন September 18, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      ৯৯ বিচারককে বদলি ও পদায়ন, প্রজ্ঞাপন জারি

      ৯৯ বিচারককে বদলি ও পদায়ন, প্রজ্ঞাপন জারি

      September 20, 2026
      জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা, প্রজ্ঞাপন জারি

      জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা, প্রজ্ঞাপন জারি

      September 20, 2026
      পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী

      পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী

      September 20, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d