রংপুর বিভাগীয় প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুর উপজেলায় মুকুল ইসলাম ও মুক্তা পাখি নামে ২
মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় মাইক্রোবাস কাছে থেকে ১৯৭ বোতল ফেন্সিডিল
উদ্ধার করা হয়। গত ২১ নভেম্বর মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে সৈয়দপুর বাইপাস সড়কের সেফটি
ট্যাংক এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন সৈয়দপুর উপজেলার হাতিখানা
বানিয়াপাড়ার মোহাম্মদ আলীর ছেলে মুকুল ইসলাম ও জলঢাকা উপজেলার রিপন ইসলামের স্ত্রী মুক্তা
পাখি। পুলিশ সূত্রে জানা যায়, লালমনিরহাটের হাতিবান্ধা থেকে একটি মাইক্রোবাস নীলফামারী
হয়ে সৈয়দপুর বাইপাস সড়কের সেফটি ট্যাংক এলাকায় মাদক ডেলিভারী দেওয়ার জন্য অন্ধকারে
অপেক্ষা করছিল। এ সময় টহল পুলিশের সন্দেহ হলে জিজ্ঞাসাবাদের জন্য মাইক্রোবাসটির কাছে গেলে
ড্রাইভার পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিষয়টি থানায় অবগত করে। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা সাইফুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে মাইক্রোবাস থেকে ১৯৭ বোতল ফেন্সিডিল
উদ্ধার করে তাদের ২ জনকে আটক করে। মাদক পরিবহনের কাজে ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করা হয়।
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য মোঃ আশরাফুল ইসলাম আকন্দ স্টাফ রিপোর্টার গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় সাবেক ইউপি...








