রংপুর বিভাগীয় প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সাত
দিন অতিবাহিত হলেও রংপুরে সরানো হয়নি সম্ভাব্য প্রার্থীদের প্রচার-প্রচারণার বিলবোর্ড,
পোস্টার ও ফেস্টুন। এসব সরিয়ে নিতে জেলা নির্বাচন কার্যালয় থেকে তৎপরতা চালানো হলেও তা
কাজে আসছে না। নগরীর কলেজ রোড লালবাগ, বেতপট্টি মোড়, শাপলা চত্ত্বর, মেডিকেল মোড়,
মর্ডান মোড়সহ বিভিন্ন সড়কে সম্ভাব্য প্রার্থীদের বড় বিলবোর্ড, ফেস্টুন ও সাঁটানো
পোস্টার ঝুলছে। বিভিন্ন পাড়া-মহল্লাসহ বিদ্যুতের খুঁটিতে সাঁটানো রয়েছে রকমারি ফেস্টুন।
দেয়ালে দেয়ালে শোভা পাচ্ছে রঙিন পোস্টার। এসবের বেশির ভাগই ক্ষমতাসীন দল আওয়ামী লীগের
মনোনয়ন প্রত্যাশী নেতাদের। তফসিলের পরও এসব সরিয়ে না ফেলে নিয়ম ভঙ্গ করা থেকে বাদ পড়েনি
জাতীয় পার্টি ও আওয়ামী লীগের এমপি-মন্ত্রীরাও। তফসিল ঘোষণার পরই জেলা নির্বাচন অফিস
থেকে নির্বাচনী সব ধরনের ব্যানার, পোস্টার, ফেস্টুন ও বিলবোর্ড সরিয়ে নেওয়ার জন্য নির্দেশনা
দেওয়া হয়েছে। সরিয়ে ফেলা হয়নি, বরং কিছু এলাকায় নতুন করে ফেস্টুন লাগানো হয়েছে। নিয়ম
অনুযায়ী তফসিল ঘোষণার পর প্রতীক বরাদ্দের আগ মুহূর্ত পর্যন্ত কোনো প্রার্থী নির্বাচনী
প্রচার-প্রচারণায় অংশ নিতে পারবে না। রংপুর জেলার ৬টি সংসদীয় আসনের বিভিন্ন স্থানে
ঝুলছে প্রচার-প্রচারণার নজরকাড়া বিলবোর্ড, ব্যানার, পোস্টার ও ফেস্টুন। জেলা রিটার্নিং
কর্মকর্তা বলেন, বিধি লঙ্ঘন করে প্রচারণা চালিয়ে যাওয়া প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ
করা হবে। রংপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মমিনুর আলম বলেন, দ্রুত সময়ের মধ্যে
প্রার্থীদের সাঁটানো ব্যানার, পোস্টার, ফেস্টুন ও বিলবোর্ড সরিয়ে ফেলা হবে। জেলা রিটার্নিং
কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান বলেন, অপসারণ কার্যক্রম চলছে।
ইতোমধ্যে অনেক জায়গা থেকে এসব বিলবোর্ড, ফেস্টুন ও সাঁটানো পোস্টার খুলে ফেলা
হয়েছে। এসব সিটি কর্পোরেশন থেকে করানো হচ্ছে।
জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা, প্রজ্ঞাপন জারি
দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়িয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। রোববার (২০ সেপ্টেম্বর)...







