আল আমিন মন্ডল (বগুড়) ঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর
নির্বাচনী এলাকা) আসনে গতকাল বুধবার উপজেলা নির্বাচন অফিসার রুহুল আমীনের নিকট
থেকে মনোনয়নপত্র উত্তোলন করলেন স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী পপুলার লাইফ ইন্সুরেন্স রাজশাহী ও
রংপুর বিভাগের সাবেক বিভাগীয় ব্যবস্থাপক, ১ম শ্রেনীর ঠিকাদার ও সার্ক মানবাধিকার
ফাউন্ডেশন গাবতলী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান মিলু। এ সময় উপস্থিত
ছিলেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন গাবতলী উপজেলা শাখার সভাপতি ময়নুল হাসান, যুগ্ম
সাধারণ সম্পাদক আব্দুর রহিম, দপ্তর সম্পাদক সোহেল রানা, সাংস্কৃতিক সম্পাদক শাহিন আলম,
সমাজ সেবক মামুনুর রশিদ প্রমুখ








