বৃষ্টি প্রামানিক (টাঙ্গাইল) টাঙ্গাইল ভূঞাপুরে এমপি প্রার্থীর ওপর হামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-(২আসন) (গোপালপুর-ভূঞাপুর) এর (ঈগল প্রতীক) নিয়ে নির্বাচনে মাঠে নামা স্বতন্ত্র প্রার্থী ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু কে কেন্দ্র করে ভূঞাপুরের দারোগ আলী সুপার মার্কেটের দো’তলায় ডেল্টা লাইফ ইন্সুরেন্স অফিসে ওই হামলা করা হয় বলে অভিযোগ উঠেছে। জানা যায়, মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল-(২ আসনের) স্বতন্ত্র প্রার্থী ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু ও ভূঞাপুর পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাসুদুল হক মাসুদ, ডেল্টা লাইফ ইন্সুরেন্সের স্থানীয় কর্মকর্তা আব্দুর রাজ্জাক, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান সাহিনুল ইসলাম তরফদার বাদল, উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান আলিফনুর মিনি, গোপালপুর পৌরসভার মেয়র মো. রকিবুল হক ছানাসহ বেশকিছু নেতাকর্মী নির্বাচনী বৈঠক করছিলেন। এসময় কয়েকটি মোটরসাইকেলে হেলমেট পড়া ব্যক্তিরা এসে তাদের লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়ে। এতে ডেল্টা লাইফ ইন্সুরেন্স অফিসের গ্লাস ভেঙে তাদের গায়ে লাগে। ইট-পাটকেলের আঘাতে দুই কর্মী-সমর্থক আহত হয় । তাদেরকে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ডেল্টা লাইফ ইন্সুরেন্সের স্থানীয় কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, স্বতন্ত্র প্রার্থী ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু নির্বাচনী জনসংযোগের জন্য স্বতন্ত্র প্রার্থী ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু ঞাপুরে আসেন। তিনি সৌজন্য সাক্ষাৎ করার জন্য ডেল্টা লাইফ ইন্সুরেন্সের অফিসে আসেন। তখন একদল সন্ত্রাসী তার অফিস লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়ে। স্বতন্ত্র প্রার্থী ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু জানান, তার নির্বাচনী প্রচারণা নানাভাবে বাধাগ্রস্থ করা হচ্ছে। তিনি ও তার সফর সঙ্গীদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করা হয়েছে। এ ঘটনায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে তাৎক্ষণিক মৌখিকভাবে জানানো হয়েছে। এনিয়ে তিনি লিখিত অভিযোগ দায়ের করবেন। এই বিষয়ে, ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ্ জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিমা বিনতে আখতার ও তিনি ঘটনাস্থলে উপস্থিত হন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়ন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







