লক্ষ্মীপুর- ২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের সংসদ সদস্য (নৌকার) প্রার্থী অ্যাডভোকেট নূরউদ্দিন চৌধুরী নয়নের নির্বাচনী জনসভায় নারী-পুরুষ ভোটারদের উপস্থিতি জনস্রোতে পরিণত হয়েছে।
রোববার (২৪ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার উত্তর হামছাদি ইউনিয়নের বাসু বাজার ঈদগাঁ মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।এ জনসভায় বক্তব্য রাখেন- নৌকার প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূরউদ্দিন চৌধুরী নয়ন, সহসভাপতি ডা. এহসানুল করিম জগলু, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.কে.এম সালাহ্ উদ্দিন টিপু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারী, সাধারণ সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম পলাশ ও হামছাদি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এমরান হোসেন নান্নুসহ প্রমুখ।
বক্তরা বলেন- নৌকায় ভোট দিলে মানুষ শান্তিতে বসবাস করতে পারে। ১৫ বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতায়। দেশে এখন আর সন্ত্রাস নাই। জঙ্গিবাদ নাই। চাঁদাবাজ নেই। একসময় এ অঞ্চল সন্ত্রাসীদের রাজ্যত্ব ছিল। এখন মানুষ নিরাপদে বসবাস করতে পারে। একমাত্র শেখ হাসিনা সরকার আছে বলেই আমরা ভাল আছি। আগামীতে ভালো থাকতে চাইলে ৭ জানুয়ারি আপনারা একটি করে নৌকা মার্কা ভোট দিয়ে নৌকার জয়যুক্ত করেন।
উত্তর হামছাদি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম জানান, এ নির্বাচনে সবচেয়ে জনগণ আজকের জনসভায় বেশি অংশগ্রহণ করছে। পুরুষ ভোটারদের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এমপি প্রার্থী নয়ন মহোদয়। গত আড়াই বছরে এ আসনে ব্যাপক উন্নয়ন করছে। এজন্য মানুষ তার কথা শুনার সঙ্গে জনসভায় যোগ দিয়েছে।







