মিরসরাই প্রতিনিধি
মিরসরাই মানবকল্যাণ সংগঠনের নতুন কমিটি গঠন করা হয়েছে। ১ বছর মেয়াদী ১৫ সদস্যের কমিটির সভাপতি মনোনীত হয়েছেন সাইফুল ইসলাম হাসনাবাদী এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন এনামুল করিম হারুন। ঘোষিত কমিটির মেয়াদ শেষ হবে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর। কমিটির অন্যান্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি কামরুজ্জামান কামরুল, সহ-সভাপতি সাখাওয়াত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার এমরান হোসেন, সাংগঠনিক সম্পাদক মাওলানা ওসমান গনি, সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুল হক, অর্থ সম্পাদক জাহাঙ্গীর আলম, প্রচার সম্পাদক আশরাফ উদ্দিন আরিফ, ধর্ম বিষয়ক সম্পাদক মুফতি ফখরুল ইসলাম নিজামপুরী, স্বাস্থ্য ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল্লাহ ভূঁইয়া, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক ফজলুল করিম, কার্যনির্বাহী সম্পাদক রানা হোসেন, এসএম মোহাম্মদ শাহিন আলম, ইমরান হোসেন সিয়াম।
মিরসরাই মানবকল্যাণ সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম হাসনাবাদী ও সাধারণ সম্পাদক এনামুল করিম হারুন জানান, আমাদের সংগঠনের প্রতিষ্ঠালগ্ন থেকে সদস্যদের সার্বিক সহযোগিতায় আমরা ছোট ছোট বেশ কয়েকটি সামাজিক কর্মকান্ড সম্পাদন করেছি। আশা করছি আমাদের নতুন কমিটি সমাজের বিত্তবানদের সহায়তা পেলে আরো ব্যাপকভাবে সমাজ উন্নয়নে কাজ করতে সক্ষম হবে।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







