মোঃ বেল্লাল হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টারঃ বর্নাঢ্য আয়োজনে নোয়াখালীর চাটখিল উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ৭টায় উপজেলা প্রশাসনের সভাকক্ষে চাটখিল উপজেলা প্রেসক্লাবের আয়োজিত জন্মদিন পালন উৎসব প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী-১ চাটখিল-সোনাইমুড়ী আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম। চাটখিল উপজেলা প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান বাবরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক কামরুল কাননের সঞ্চালনায় উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকীতে বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়াল আলোচনায় যোগদান নোয়াখালী জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি ও প্রধানমন্ত্রীর সাবেক ব্যক্তিগত সহকারি জাহাঙ্গীর আলম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সভাপতি গোলাম কুদ্দুস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চাটখিল পৌর মেয়র নিজাম উদ্দিন, পৌরসভার সাবেক প্যানেল মেয়র আহসান হাবীব সমীর। পবিত্র কোরআন তেলাওয়াত করেন উপজেলা প্রেসক্লাবের অর্থ সম্পাদক সাইফুল ইসলাম রিয়াদ। আরো বক্তব্য রাখেন সাংবাদিক নেতা শোয়েব হোসেন বুলু, আবু তৈয়ব, উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি ও বিএমএসএফ এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মেহেদী হাসান রুবেল ভূইয়া, সাংবাদিক নেতা মামুন হোসেন, সিনিয়র সাংবাদিক দিদার-উল-আলম, চাটখিল উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি ইয়াসিন চৌধুরী, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক স্বপন পাটোয়ারী, সদস্য অমলেশ ভট্টাচার্য পলাশ প্রমুখ। উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলো দৈনিক নয়া বঙ্গবাজার পত্রিকার সম্পাদক ও প্রকাশক নুর আলম, দৈনিক তৃতীয় মাত্রা পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ বেল্লাল হোসাইন নাঈম, দৈনিক বর্তমান দিন’র প্রতিনিধি সিরাজুল ইসলাম হাছান, গণকন্ঠ’র প্রতিনিধি মনির হোসেন সোহেল, আজকের বিজনেস বাংলাদেশ’র প্রতিনিধি ইসমাইল হোসেন সজীব, নোয়াখালী ২৪ টিভির ইসমাইল হোসেন টিটু, সংগ্রাম’র প্রতিনিধি নূর হোসেন রিয়াজ, কালবেলায়’র প্রতিনিধি আবুল কালাম, ঢাকার ডাক’র প্রতিনিধি হুমায়ূন কবির আকাশ, বাংলাদেশ বুলেটিন’র প্রতিনিধি আমান উল্লাহ মীর, এই সময়ের বাংলাদেশ’র প্রতিনিধি মাহবুব উদ্দিন পিংকু, জবাবদিহি’র প্রতিনিধি এম.এ. হানিফ, দেশ সেবায়’র রুহুল আমিন, বেলায়েত হোসেন, খোরশেদ আলম সহ উপজেলা জেলা ও উপজেলা কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
কুমিল্লা: অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার...








