রংপুর বিভাগীয় প্রতিনিধি: বছরের ১ম দিনে নতুন বই হাতে পাওয়ার আনন্দ ও বইয়ের সুগন্ধে মাতোয়ারা হবে রংপুর বিভাগে ক্ষুদে শিক্ষার্থীরা। ২০২৪ সালের প্রথম দিনে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হবে। এরমধ্যে শতভাগ পাঠ্যপুস্তক রংপুর বিভাগের আট জেলা ও উপজেলাগুলোতে পৌঁছে দেওয়া হয়েছে। রংপুর বিভাগীয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মুজাহিদুল ইসলাম বলেন, এ বিভাগের ৮ জেলায় মোট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৯ হাজার ৫৪৪টি। এসব বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা রয়েছে ১৪ লক্ষ ৪৩ হাজার ৩৬০ জন। এর পাশাপাশি বিভিন্ন ক্যাটাগরি বিদ্যালয়ে শিক্ষার্থী রয়েছে ১৪ লক্ষ ৮৪ হাজার ৯৭ জন। মোট শিক্ষার্থীর সংখ্যা ২৯ লক্ষ ২৭ হাজার ৪৫৭ জন। এরমধ্যে প্রাক প্রাথমিক শিক্ষার্থীর সংখ্যা ৪ লক্ষ ৭৯ হাজার ৮৮, প্রথম শ্রেণিতে ৫ লক্ষ ৪৬ হাজার ২১২, দ্বিতীয় শ্রেণিতে ৫ লক্ষ ৩৩ হাজার ৬৯২, তৃতীয় শ্রেণিতে ৪ লক্ষ ৯৯ হাজার ৮৩৩, চতুর্থ শ্রেণিতে ৪ লক্ষ ৫৬ হাজার ৪১৭ এবং পঞ্চম শ্রেণিতে ৪ লক্ষ ১১ হাজার ৩১৫ জন। প্রাক প্রাথমিকে আমার বই নামে একটি করে পাঠ্যপুস্তক ও খাতা দেওয়া হবে। প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের তিনটি করে পাঠ্যপুস্তক এবং তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে ছয়টি করে পাঠ্যপুস্তক বিতরণ করা হবে।তিনি আরও বলেন, রংপুর বিভাগের ৮ জেলায় ২৯ লক্ষ ২৭ হাজার ৪৫৭টি পাঠ্যপুস্তক বিতরণ করা হবে। এরমধ্যে পঞ্চগড় জেলায় ৬৬৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৯৫ হাজার ৪৭ জন ও অন্য ক্যাটাগরি বিদ্যালয়ে ৭১ হাজার ৫৩০ শিক্ষার্থীসহ মোট শিক্ষার্থী ১ লক্ষ ৬৬ হাজার ৫৭৭ জন, ঠাকুরগাঁও জেলায় ৯৯৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ লক্ষ ২২ হাজার ৪৭ জন শিক্ষার্থী ও অন্য ক্যাটাগরি বিদ্যালয়ের ১ লক্ষ ১৪ হাজার ৩৩০ জন শিক্ষার্থীসহ মোট ২ লক্ষ ৩৬ হাজার ৭৭৭, দিনাজপুর জেলায় ১ হাজার ৮৭১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২ লক্ষ ৫২ হাজার ৭৫৯ ও অন্য ক্যাটাগরি বিদ্যালয়ের ২ লক্ষ ১৬ হাজার ৭৬৯, নীলফামারী জেলায় ১ হাজার ৮৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ লক্ষ ৮০ হাজার ৩১৯ ও অন্য ক্যাটাগরি বিদ্যালয়ের ২ লক্ষ ৭৭ হাজার ২৬৮ শিক্ষার্থীর মাঝে ৪ লক্ষ ২৭ হাজার ৫৮৭, রংপুর জেলায় ১ হাজার ৪৫৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২ লক্ষ ২৮ হাজার ৩৭২ ও অন্য ক্যাটাগরি বিদ্যালয়ে ৩ লক্ষ ৪ হাজার ৪১ শিক্ষার্থীর মাঝে ৫ লক্ষ ৩২ হাজার ৪১৩টি পাঠ্যপুস্তক, লালমনিরহাট জেলায় ৭৬৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ লক্ষ ২০ হাজার ২৭১ ও অন্য ক্যাটাগরি বিদ্যালয়ের ১ লক্ষ ১০ হাজার ২২১ শিক্ষার্থীর মাঝে ২ লক্ষ ৩০ হাজার ৯৯২টি পাঠ্যপুস্তক, কুড়িগ্রাম জেলায় ১ হাজার ২৪০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২ লক্ষ ১৬ হাজার ৯৮৩ জন ও অন্য ক্যাটাগরি বিদ্যালয়ের ১ লক্ষ ৩৩ হাজার ৯৪৮ জন শিক্ষার্থীর মাঝে ৩ লক্ষ ৫০ হাজার ৯৩১টি পাঠ্যপুস্তক এবং গাইবান্ধা জেলায় ১ হাজার ৪৬৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২ লক্ষ ২৭ হাজার ৫৬২ ও অন্য ক্যাটাগরি বিদ্যালয়ে ২ লক্ষ ৮৫ হাজার ৮৯০ শিক্ষার্থীর মাঝে ৫ লক্ষ ১৩ হাজার ৪৫২টি পাঠ্যপুস্তক বিতরণ করা হবে। রংপুর বিভাগের ৮ জেলা ও উপজেলায় শতভাগ পাঠ্যপুস্তক পৌঁছে গেছে। এখন শুধু অপেক্ষার পালা।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







